বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

ভারতের তীব্র প্রতিবাদের পরও কেজরিওয়াল ইস্যু ‘পর্যবেক্ষণ’ করবে যুক্তরাষ্ট্র!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত বৃহস্পতিবার (২১ মার্চ) দিল্লির কেন্দ্রীয় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দিল্লিতে মদের দোকানের লাইসেন্স দেয়ার নীতি বদল করে কেজরিওয়াল এবং কয়েকজন মন্ত্রী ও নেতা মদ ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ নিয়েছেন — এ অভিযোগের তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সিটি। এ মামলায় সার্চ ওয়ারেন্ট নিয়ে জিজ্ঞাসাবাদ করতে বৃহস্পতিবার সন্ধ্যায় কেজরিওয়ালের বাসভবনে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সেখান থেকেই দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়।

 গত শুক্রবার (২২ মার্চ) কেজরিওয়ালকে গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করে জার্মানি। সেই সঙ্গে ‘ন্যায্য ও নিরপেক্ষ বিচারের’ আহ্বান জানায় দেশটি। এরপর, মঙ্গলবার (২৬ মার্চ) মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, তারা কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবেদনগুলো পর্যবেক্ষণ করছে এবং কারাবন্দি আম আদমি পার্টি নেতার (কেজরিওয়াল) জন্য ‘ন্যায্য এবং সময়োপযোগী আইনি প্রক্রিয়া’ নিশ্চিত করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে।
 
যুক্তরাষ্ট্রের মন্তব্যের পর দেশটির ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন গ্লোরিয়া বারবেনাকে বুধবার (২৭ মার্চ) বিকেলে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে ডেকে পাঠানো হয়। সেখানে তিনি প্রায় ৪০ মিনিট ছিলেন। এদিনই মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ম্যাথিউ মিলারের কাছে এ বিষয়ে তার প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,
ব্যক্তিগতভাবে কূটনৈতিক স্তরে কী আলোচনা হয়েছে, তা প্রকাশ করা সমীচীন নয়। তবে আমরা বরাবরই প্রকাশ্যে যা বলে আসছি, তা আবারো বলছি। আমরা এসব ক্ষেত্রে বৈধ,স্বচ্ছ ও সময়োপযোগী আইনি প্রক্রিয়াকে উৎসাহী করি। আমরা খুব কাছে থেকে এসব বিষয়সহ কেজরিওয়ালকে গ্রেফতারের বিষয়টিও পর্যবেক্ষণ করছি।কংগ্রেসের ব্যাংক হিসাব জব্দের অভিযোগ প্রসঙ্গে মিলার বলেন, কংগ্রেসের অভিযোগ, তাদের বেশকিছু ব্যাংক হিসাব সে দেশের সরকার জব্দ করেছে। তারা বলেছে, এ কারণে নির্বাচনী প্রচার চালাতে তাদের অসুবিধা হবে। আমরা চাই প্রতিটি বিষয়ের বিচারই যেন সুষ্ঠুভাবে দ্রুত ও ন্যায্য হয়। আশা করি, এতে কারও আপত্তি থাকবে না।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৪,/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit