মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

মূল্যস্ফীতি, টিকে থাকতে চুল-ব্যবহৃত কাপড় বিক্রি করছে ইরানিরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ ও লাগামহীন মুদ্রাস্ফীতির কশাঘাতে ইরানের অর্থনীতি এখন চরম সংকটের মুখে। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনধারণ ক্রমেই কঠিন হয়ে উঠছে, যা দেশটির পরিবারগুলোকে এক অনিশ্চিত লড়াইয়ের মুখে ঠেলে দিচ্ছে। ফলে তারা টিকে থাকার লড়াইয়ে নামতে বাধ্য হচ্ছে। সামান্য কিছু রিয়াল উপার্জনের আশায় সাধারণ ইরানিরা তাদের মাথার চুল, ব্যবহৃত পোশাক, কাজের জুতো থেকে শুরু করে ব্যবহৃত সুগন্ধির খালি বোতল পর্যন্ত অনলাইনে বিক্রি করছেন। এমনকি নতুন পণ্য কেনার সামর্থ্য হারিয়ে অনেকে এখন দৈনন্দিন কাজ কিংবা অনলাইন ক্লাসের জন্য ল্যাপটপের মতো ইলেকট্রনিক সামগ্রীও ভাড়ায় নিচ্ছেন।

ইরানের বার্তা সংস্থা আইএলএনএ এবং দেশটির পরিসংখ্যান কেন্দ্রের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। দেশটিতে বার্ষিক মূল্যস্ফীতি ৬৬ শতাংশে এবং বছরভিত্তিক সার্বিক মূল্যস্ফীতি প্রায় ৮৮ শতাংশে গিয়ে পৌঁছেছে। 

ফলে খাদ্যপণ্য ও অন্যান্য মৌলিক চাহিদার লাগামছাড়া দামের কারণে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো দৈনন্দিন খরচ চালাতে হিমশিম খাচ্ছে। বিশেষ করে কৃত্রিম চুল বা উইগ তৈরির জন্য প্রাকৃতিক চুল বিক্রির প্রবণতা ইদানীং উল্লেখযোগ্য হারে বেড়েছে। 

চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধের খরচ মেটাতেও অনেক পরিবারকে এখন কিস্তির ওপর নির্ভর করতে হচ্ছে। এই চরম অর্থনৈতিক সংকটে সম্পদ মালিকানার স্বাভাবিক মানসিকতাকে পেছনে ফেলে কীভাবে শুধু বেঁচে থাকার ন্যূনতম রসদ জোগাড় করা যায়, সেটাই এখন ইরানি পরিবারগুলোর প্রধান চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/০৪ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit