মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

দুই ছেলে বড় করা সহজ নয়, কেন বললেন কারিনা?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১১৫ Time View

বিনোদন ডেস্ক : ২০১২ সালে কারিনা কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাইফ আলি খান। বয়সের ফারাক এবং ভিন্ন ধর্মে গাঁটছড়া বাঁধা নিয়ে নানা কটাক্ষ শুনতে হয় দুজনকে। বর্তমানে দুই ছেলে তৈমুর আলি খান ও জেহ্কে নিয়ে সুখের সংসার তাদের। 

তবে দুই ছেলেকে মানুষ করা যে মুখের কথা নয়, তা স্বীকার করেন নিলেন কারিনা। তৈমুর আর জেহ্কে মানুষ করতে গিয়ে নাভিশ্বাস উঠছে তারকা দম্পতির।

২০১৬ সালে প্রথম সন্তান তৈমুরের জন্ম দেন নায়িকা। ২০২১ সালে যুগলের কোলে আসে জাহাঙ্গির ওরফে জেহ্। এখন ৭ ও ৩ বছরের দুই সন্তানের মা কারিনা। তবে দুই সন্তানকে মানুষকে করতে গিয়ে নাজেহাল দম্পতি। 

কারিনার কথায়, ‘আমাদের বাড়িতে হঠাৎ দেখি, সাইফ রেগে চিৎকার করছে। আমি হয়তো ওপরে কিছু একটা করছি। হঠাৎই শুনছি, সাইফ বকাবকি করছে ছেলেদের। হঠাই মারপিট শুরু করে ওরা। তার পর আমাদেরই থামাতেই হয়। আসলে এ মুহূর্তে দুজনেই তাদের অস্তিত্ব খুঁজছে।’ 

তবে পাশাপাশি কারিনা এ-ও জানান, ছোট ছেলে জেহ্র চিৎকার চেঁচামেচি করাটা মোটেও পছন্দ নয় তৈমুরের। 

কারিনার কথায়, ‘আসলে তৈমুর বড্ড খবরদারি করে জেহ্র ওপর। ব্যস্, তাতেই রাগ ছোটটার। আমি আর সাইফ ভাবি, কী যে চলছে। আসলে দুটো ছেলে মানুষ করা সহজ নয়।’

কিউএনবি/অনিমা/২৮ মার্চ ২০২৪/দুপুর ২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit