বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

শাকিব খানের জন্মদিনে যে পোস্ট বুবলীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১১৭ Time View

বিনোদন ডেস্ক : ৪৫ বছরে পা রাখলেন ঢালিউড কিং শাকিব খান। এবারের জন্মদিনটা শাকিবের জন্য হতে যাচ্ছে আরও বিশেষ। আসন্ন ঈদে মুক্তি পাবে শাকিব খানের নতুন সিনেমা ‘রাজকুমার’। একই সঙ্গে প্রথমবারের মতো তাকে দেখা যাবে প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’-এ। এদিকে এই প্রথম সফল নির্মাতা রায়হান রাফির ‘তুফান’ সিনেমাতেও প্রধান চরিত্রে শাকিব। 

এদিকে শাকিবের জন্মদিনে বুবলীর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়েছে। যেখানে দেখা গেছে, ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে শুয়ে আছেন শাকিব। আর তার নিচে লেখা— ‘শুভ জন্মদিন বাবা’ আমি তোমাকে ভালোবাসি।

এদিকে শাকিবের জন্মদিনে আজ দুবাইয়ের বুর্জ খলিফায় ‘রাজকুমার’ সিনেমাটির ট্রেলার দেখানো হবে। হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমাটি পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্প কেন্দ্র করে নির্মিত। এতে শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। কিছু দিন আগে বাংলাদেশে এসে কোর্টনি নিজের অংশের শুটিংও শেষ করে গেছেন। 

এদিকে শোনা যাচ্ছে, ‘দরদ’ সিনেমা নিয়েও কিছু একটা হতে চলেছে জন্মদিন ঘিরে। ৩ মিনিটের জন্য বুর্জ খলিফা হবে ‘দরদ’-এর জন্য। দেখানো হবে ৫ ভাষার প্রোমো। সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত ‘দরদ’ সিনেমা। এ সিনেমায় আরও দেখা যাবে পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখকে। এটি বাংলার পাশাপাশি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম ও কন্নড় ভাষায়। 

তবে পিছিয়ে নেই পরিচালক রাফিও। জন্মদিনের ঠিক একদিন আগে ফার্স্ট লুক প্রকাশ করেছেন। যেখানে শাকিব নজর কেড়েছেন গ্যাংস্টারের রূপে। ‘তুফান’ সিনেমায় শাকিবের নায়িকা কলকাতার মিমি চক্রবর্তী। এ সিনেমায় আরেক অভিনেত্রী হলেন ‘আয়নাবাজি’ সিনেমা দিয়ে খ্যাতি কুড়ানো মাসুমা রহমান নাবিলা। এবার দর্শকদের অপেক্ষা দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে শুধু শাকিব-ঝড়ের।

কিউএনবি/অনিমা/২৮ মার্চ ২০২৪/দুপুর ১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit