সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

আবহমান সংস্কৃতির সঙ্গে বৈশ্বিক সংস্কৃতির মেলবন্ধন ঘটানোর জন্য কাজ করছে সরকার -সংস্কৃতি উপদেষ্টা

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১৪৮ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : আবহমান সংস্কৃতির সঙ্গে বৈশ্বিক সংস্কৃতির মেলবন্ধন ঘটানোর জন্য  সরকার  কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

২৭শে মার্চ ২০২৪ বুধবার বাংলা একাডেমি পরিদর্শন শেষে বিকেল চারটায় একাডেমির ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভবনের চতুর্থ তলায় সাংবাদিকদের সঙ্গে  মতবিনিময়কালে তিনি এ কথা জানান। শিল্প-সাহিত্য-সংস্কৃতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠানে আরো 

উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, বাংলা একাডেমীর মহাপরিচালক জাতি সত্তার কবি মুহম্মদ নূরুল হুদা সহ বাংলা একাডেমির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলা একাডেমীর শূন্য পদ পূরণ ,বাংলা একাডেমীর কাজ কে সারাদেশে সর্বস্তরে ছড়িয়ে দেয়া  এবং বই অনুবাদ সহ বাংলা একাডেমীর কার্যক্রম কে গতিশীল করার কথা জানিয়েছে তিনি বলেন,”বাংলা একাডেমী কে যৌক্তিক কর্মপরিকল্পনা গ্রহণ এবং বাজেট নির্ধারণ করতে বলেছি।

বাজেট কর্মপরিকল্পনা যৌক্তিক মনে হলে সরকার বাজেট বাড়াতে পারে”।সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান বলেন,”রিড়িং ক্লাব, লিটারেচার ক্লাব গঠনের জন্য স্কুল এবং কলেজে কাজ চলছে”।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলা একাডেমীর নতুন কমিটি সম্পর্কে বাংলা একাডেমীর মহাপরিচালক জাতি সত্তার কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, “দীর্ঘদিন ধরে চেষ্টার পর নির্বাচন বিধি তৈরির কাজ চলছে। আগামী ডিসেম্বরে নতুন  কমিটি দেখতে পাবেন”।

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৪,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit