বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

মস্কোয় হামলা: নেপথ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত শুক্রবার (২২ মার্চ) ভয়াবহ সন্ত্রাসী হামলার কবলে পড়ে রাশিয়ার রাজধানী মস্কো। এতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৩৯ জন। হামলা চালানোর পরপরই এর দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী আইএস-কে। তবে, প্রথম থেকেই হামলার পেছনে ইউক্রেনের হাত রয়েছে বলে দাবি করে আসছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ‘উগ্র ইসলামপন্থিদের’ জড়িত থাকার কথা স্বীকার করলেও, এর মূল পরিকল্পনাকারীকে খুঁজে বের করার অঙ্গীকার করেন তিনি। 

এবার মস্কো হামলার পেছনে কারা আছে এ নিয়ে চাঞ্চল্যকর এক তথ্য দিয়েছেন রাশিয়ার প্রধান নিরাপত্তা সংস্থা-এফএসবি’র পরিচালক। তিনি বলেছেন, শুধু ইউক্রেন নয়, এর পেছনে মদত দিয়েছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যও। তবে, প্রথম থেকেই এ হামলার পেছনে শুধুমাত্র আইএস দায়ী- মার্কিন প্রশাসন এমনটা দাবি করলেও তা মানতে নারাজ পুতিন প্রশাসন।
 
এদিকে, ভয়াবহ এ হামলার পর থেকে প্রশ্নের মুখে পড়েছে রুশ গোয়েন্দা সংস্থা। বিভিন্ন গণমাধ্যমের খবরে উঠে আসে এমনই তথ্য। পুতিনবিরোধীদের আটকে রাখার ক্ষেত্রে ‘নির্মমভাবে সফলতার’ পরিচয় দিয়েছে এফএসবি। তবে মস্কোর হামলা ও বিস্ফোরণের ঘটনায় বোকা বনে গেছেন তারা। 
 
বলা হচ্ছে, এই হামলার বিষয়ে আগে থেকে কোনো খবরই পাননি রুশ গোয়েন্দারা। এমনকি যুক্তরাষ্ট্র একটি সন্ত্রাসী হামলার বিষয়ে আগে থেকে বারবার সতর্ক করলেও, এতে কর্ণপাত করেননি তারা। এতে দেশটির গোয়েন্দা সংস্থার অগ্রাধিকার, সম্পদ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এমন পরিস্থিতিতে হামলাকারীদের কী শাস্তি দেয়া হতে পারে তা নিয়ে চলছে নানা আলোচনা। সন্ত্রাসীদের যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার বদলে মৃত্যুদণ্ড পুনর্বহালের পক্ষে অনেক আইনপ্রণেতা। তবে পুতিন বলেছেন, বিচারের ক্ষেত্রে মানবতাবোধ এবং করুণাকেও গুরুত্ব দিতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit