বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

ওয়াশিং মেশিনে মিলল বিপুল নগদ অর্থ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লোকসভা ভোটের আগে অবৈধ অর্থ উদ্ধারে অভিযানে নেমেছে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অভিযানে মোট ২ কোটি ৫৪ লাখ রুপি বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে একটা বড় অংশ লুকিয়ে রাখা হয়েছিল ওয়াশিং মেশিনে। 

ইডির জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘ক্যাপ্রিকর্নিয়ান শিপিং অ্যান্ড লজিস্টিক্স প্রাইভেট লিমিটেড’ এবং তার ডিরেক্টর বিজয়কুমার শুক্ল ও সঞ্জয় গোস্বামীর বাড়ি এবং অফিসে তল্লাশি চালানো হয়েছে।

দিল্লি, হায়দরাবাদ, মুম্বাই, কুরুক্ষেত্র এবং কলকাতায় অভিযান চালিয়েছিল ইডি। এ ছাড়াও আরও একাধিক সংস্থা এবং ওই সংস্থাগুলোর ডিরেক্টরদের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। 

মূলত ওই সংস্থাগুলো বিদেশি কোনো সংস্থার সঙ্গে ১৮০০ কোটি রুপির লেনদেন হয়েছিল বলে ইডি জানতে পারে।

অথচ, আদতে তা ছিল পুরোটাই ভুয়া। এই তদন্তে নেমে মঙ্গলবার ইডি দিনভর ভারতের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালায়। সেই অভিযানেই ২ কোটি ৫৪ লাখ রুপি দাবিহীন নগদ অর্থও বাজেয়াপ্ত করা হয়।

উদ্ধার হওয়া সেই অর্থের একটি বড় অংশ গচ্ছিত ছিল ওয়াশিং মেশিনে। তবে, ওয়াশিং মেশিনটি ঠিক কোথায় ছিল তা নিয়ে স্পষ্ট করে কিছুই জানায়নি ইডি।

কিউএনবি/অনিমা/২৭ মার্চ ২০২৪/দুপুর ২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit