বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১৯৩ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই এখন আলাদা এক উত্তেজনা। এই দ্বৈরথে রোমাঞ্চ এনে দিয়েছে দেশ দুটির ক্রিকেটারদের কিছু আচরণও। সবশেষ টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের দিকে চোখ রাখলে তেমনটাই দেখা যায়। আবার লড়াইও বেশ জমছে। চলতি সফরে শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ওয়ানডে সিরিজে তাদের উড়িয়ে দেয় নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশ-শ্রীলঙ্কা এবার মুখোমুখি হবে নারী ক্রিকেটেও। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আসন্ন নারী এশিয়া কাপের সূচি চূড়ান্ত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কান মেয়েরা পড়েছে। এক বিবৃতিতে মঙ্গলবার এসিসি নিশ্চিত করল- আগামী ১৯ জুলাই থেকে ২৮ জুলাই শ্রীলঙ্কায় বসবে এশিয়া কাপ। আটটি দল দু’গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপও চূড়ান্ত করে ফেলেছে এসিসি। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। গ্রুপের বাকি দুই দল নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।

গ্রুপ ‘বি’ আছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের সামনে শ্রীলঙ্কা। গ্রুপের বাকি দুই দল মালয়েশিয়া ও থাইল্যান্ড। গ্রুপপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কান দল। ২০ জুলাই হবে ম্যাচটি। পরেরটি ২২ জুলাই, প্রতিপক্ষ থাইল্যান্ড। গ্রুপপর্বে বাংলাদেশের মেয়েদের শেষ ম্যাচ ২৪ জুলাই, প্রতিপক্ষ মালয়েশিয়া। প্রতি গ্রুপ থেকেই সেমিফাইনালে উঠবে দুই দল। এরপর এক গ্রুপের চ্যাম্পিয়নদের বিপক্ষে সেমিফাইনাল অন্য গ্রুপের রানার্সআপ দলের। সেই ম্যাচে জয়ী দুই দল আগামী ২৮ জুলাই লড়বে ফাইনালে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit