বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

চকরিয়ার মালুমঘাটে ইফতারের পূর্বে যুবককে তুলে নিয়ে ছুরিকাঘাতে হত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১২৮ Time View
এম রায়হান চৌধুরী  চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় ইফতারের পূর্বে আবদুর রহমান (৩০) নামের এক যুবককে মালুমঘাট বাজার থেকে তুলে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব ডুমখালী রিজার্ভপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।আবদুর রহমান মধ্যম ডুমখালী এলাকার মো. ইউসুফ মিয়ার ছেলে এবং ইউনিয়ন যুবদলের নেতা বলে জানা গেছে। সে ইতোপূর্বে ডুমখালী এলাকার আমির হোসেন হত্যা মামলার চার্জসিট ভুক্ত প্রধান আসামী। সম্প্রতি সে জামিন নিয়ে জেল থেকে বের হয়।

প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, ইফতারের পূর্ব মুহুর্তে মালুমঘাট বাজার এলাকার মসজিদ এর পাশে একটি রেঁস্তোরায় বসে ইফতারের প্রস্তুতি নিচ্ছিল আবদুর রহমান। এসময় ৭-৮ জন দুর্বৃত্ত অতর্কিত টানা-হেছঁড়া করে পার্শ্ববর্তী রিজার্ভপাড়া এলাকায় নিয়ে গিয়ে উপর্যুপরী ছুরিকাঘাত করে আবদুর রহমানের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আবদুর রহমানের লাশ দেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ছুরিকাঘাত করে আবদুর রহমানকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযানে রয়েছে।

 

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৪/সকাল ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit