মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

যে জটিলতায় ভুগছিলেন পূজা চেরির মা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৯৬ Time View

বিনোদন ডেস্ক : রোববার (২৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় মিরপুরের নিজ বাসায় মৃত্যুবরণ করেন চিত্রনায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায়। মাকে হারানোর বেদনা ভক্তদের সঙ্গে শেয়ার করেন অভিনেত্রী।

তিনি ফেসবুকে লেখেন, এভাবে আমাকে একা করে দিলা মামুনি? এইটা তো কথা ছিল না। তুমি না বলছিলা আমার পাশে সবসময় থাকবা। আমার এখন কী হবে? আমি কাকে আমার সব কথা বলব মামুনি? কত কথা জমা হয়ে আছে, ভেবেছিলাম তুমি সুস্থ হলে সব কথা গড়গড় করে বলব। কিন্তু এইটা কি হলো? তুমি তোমার এই মেয়ের কথা চিন্তা করলে না?

ঠিক কী হয়েছিল মা ঝর্ণা রায়ের? জানা গেছে, ঝর্ণা রায় ছিলেন ডায়াবেটিসের রোগী। এছাড়া বেশকিছুদিন ধরে তিনি বেশকিছু স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। এ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন ঝর্ণা। সাত দিন আইসিইউতে থাকার পর সুস্থও হয়ে উঠেছিলেন।

 
আব্দুল আজিজ আরও বলেন, চিকিৎসার পর শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি বাড়িতে চলে আসেন। তবে বাড়িতেও তার পুরোপুরি সুস্থতার জন্য চিকিৎসা চলছিল।
 
এদিকে গত ২০ মার্চ মায়ের শারীরিক অবস্থার উন্নতি হলে সবাইকে ধন্যবাদ দিয়ে মায়ের সুস্থতার বিষয়েও ফেসবুক পোস্ট দেন পূজা। কিন্তু তার এই পোস্টের চার দিনের মাথায় না ফেরার দেশে পাড়ি জমান পূজার মা।
 
মাকে হারানো মেনে নিতে পারছেন না পূজা। কোনোভাবেই মার পিছু ছাড়া হবেন না বলে জানিয়েছেন তিনি। ফেসবুকে তাই লিখেছেন, চিন্তা করো না মামুনি, তোমার কাছে একদিন না একদিন আমিও আসব। তোমার পিছু তোমার এই মেয়ে ছাড়বে না বলে দিলাম। ভালো থেক মা আমার।

প্রসঙ্গত, মাত্র ১৪ বছর বয়সে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে শিশুশিল্পী থেকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পূজা চেরী। প্রতিষ্ঠানটি থেকে ‘পোড়ামন-২ ’, ‘দহন’ ও ‘নূর জাহান’ সিনেমাগুলোর মুক্তি পায়। প্রথম তিন সিনেমা দিয়ে আলোচনা তৈরি করেছিলেন পূজা চেরি।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৪,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit