বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’ রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার খুব কাছাকাছি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার মানবাধিকার সংস্থার মামলা সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে যা বললেন প্রয়াত অভিনেতার মা

‘সুপারম্যান’ সাকিবের জন্মদিনে স্ত্রী শিশিরের আবেগঘন পোস্ট

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৮১ Time View

স্পোর্টস ডেস্ক : আজ রোববার (২৪ মার্চ) বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ৩৭তম জন্মদিন। আপাতত জাতীয় দলের বাইরে থাকায় জন্মদিনে বাংলাদেশ দলের হয়ে খেলা হচ্ছে না সাকিবের।

তবে ডিপিএলে শেখ জামালের হয়ে জয় দিয়েই দিনটি  উদযাপন করেছেন দেশের ইতিহাসের এই সেরা ক্রিকেটার। সাকিবের জন্মদিনে তাকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পতি সাকিবকে নিজেদের জীবনের সুপারম্যান হিসেবে আখ্যা দিয়েছেন শিশির।

 

ফেসবুকে শিশির লিখেছেন, ‘আমাদের জীবনের সুপারম্যানকে জন্মদিনের শুভেচ্ছা। তুমি আমাদের বাচ্চাদের কাছে একজন সত্যিকারের নায়ক এবং আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। একজন মহৎ হৃদয় আত্মা, মহান আল্লাহ তোমার সব ইচ্ছা পূরণ করুন।’

উল্লেখ্য, ভারত বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আঙুলে চোট পান সাকিব, যা তাকে দল থেকে ছিটকে দেয়। বিশ্বকাপের পর দেশে ফিরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরলেও চলমান শ্রীলঙ্কা সিরিজের দল থেকে নিজেকে সরিয়ে নেন সাকিব। তবে চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়ে ফের জাতীয় দলে ফিরতে পারেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৪ মার্চ ২০২৪,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit