বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

বাংলাদেশকে সহজেই হারিয়ে সিরিজ জয় অস্ট্রেলিয়ার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি বাংলাদেশের নারী ক্রিকেটাররা। আজ রবিবার মিরপুর শের-ই-বাংলায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ অলআউট হয় ৯৭ রানে। লক্ষ্য খুব একটা বেশি ছিল না। তাই ১৫৭ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে ফেলে অস্ট্রেলিয়া। একইসঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল সফরকারীরা

মিরপুরের উইকেটে আজ অজি স্পিনারদের বিরুদ্ধে কোনো জবাব ছিল না জ্যোতিদের। পেসার মেগান নিয়েছেন মাত্র ১ উইকেট। বাকি উইকেট ঢুকেছে স্পিনারদের পকেটে। সর্বোচ্চ ৩ উইকেট করে নেন আজই একাদশে আসা সফি মলিনেক্স ও গার্ডনার। ২ উইকেট নেন জর্জিয়া।

শুরুতে ভুরি-ভুরি বল হজম করলেও দুই অঙ্কের ঘর পেরুতে পারেননি প্রথম চার ব্যাটারের মধ্যে কেউই। সর্বোচ্চ ৫২ বল খেলেন ৭ রান করা ফারজানা। ২০ বলে ৩ রান করেন সোবহানা মোস্তারি। ২৪ বলে ৫ আসে মুরশিদা খাতুনের ব্যাট থেকে। আর ৫ বলে ১ রান করেন নিগার সুলতানা জ্যোতি।

এরপর ফাহিমা খাতুন-রিতু মণির ২৫ রানের জুটি। ১০ রানে রিতু আউট হলে ভাঙে এই জুটি। ফাহিমাও রিতুর পথ ধরেন ১ রান বেশি করে। এবার ক্রিজে এসে দ্রুত ফেরেন স্বর্ণা আক্তার (৩) ও রাবেয়া খান (২)। ৬১ রানে ৮ উইকেট হারানোর পর হাল ধরেন নাহিদা আক্তার-সুলতানা খাতুন। এই দুইজনের জুটির এগিয়ে নেওয়ার চেষ্টা করেন নাহিদা-মারুফা।

শেষ দিকে সুলতানাকে সঙ্গে নিয়ে ১৬ রানের জুটি গড়েন নাহিদা আক্তার। ৫ রানে সুলতানার বিদায়ে এই জুটিও বেশি লম্বা হয়নি। শেষ জুটিতে নাহিদার সঙ্গী হন মারুফা, দুইজনে ২০ রানের জুটি গড়েন। নাহিদার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২২ রান। ৫ রানে অপরাজিত ছিলেন মারুফা।

রান তাড়া করতে নেমে ১৮ রানে ওপেনার ফিবি লিচফিল্ডকে হারায় অস্ট্রেলিয়া। অধিনায়ক অ্যালিসা হিলিও ১৫ রানের বেশি করতে পারেননি। তিনে নেমে একপ্রান্ত আগলে রেখেছিলেন এলিসা পেরি। বেথ মুনি ও তাহলিয়া ম্যাকগ্রা দ্রুত ফিরলেও অ্যাশলি গার্ডনারকে জয় নিশ্চিত করেন তিনি। ৫০ বলে ৩ চারে ৩৫ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। গার্ডনার অপরাজিত ছিলেন ২০ রানে। 

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন সুলতানা খাতুন ও রাবেয়া খান। বাকি দুটি ছিল রান আউট। সিরিজের শেষ ম্যাচে একই ভেন্যুতে ২৭ মার্চ মুখোমুখি হবে দুই দল। এর আগে প্রথম ওয়ানডেতে ১১৮ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার করা ২১৩ রানের জবাবে ৯৫ রানেই অলআউট হয়ে যায় টাইগ্রেসরা। আজকের ম্যাচে দুই রান বেশি করতে পেরেছে তারা।

কিউএনবি/অনিমা/২৪ মার্চ ২০২৪/বিকাল ৩:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit