শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

মুস্তাফিজের জন্য চেন্নাইয়ের ‘বাংলা পোস্ট’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১২২ Time View

স্পোর্টস ডেস্ক : শুক্রবার (২২ মার্চ) রাত সাড়ে ৮টায় নেমে আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৪ উইকেটে হারায় চেন্নাই সুপার কিংস। ম্যাচটিতে বল হাতে ৪ উইকেট তুলে নিয়ে চেন্নাইয়ের জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মুস্তাফিজ। এরপরেই বাংলাদেশ-ভারতসহ ক্রিকেট বিশ্বের নজরে নতুন করে আসেন কাটার মাস্টার।  

 মুস্তাফিজের ম্যাচজয়ী পারফর্মের পরেই চেন্নাই তাদের সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট ও রিলস শেয়ার করে। তারই অংশ হিসেবে বাংলা ভাষাতেও দ্য ফিজকে নিয়ে পোস্ট দিয়েছে মহেন্দ্র সিং ধোনি-রুতুরাজ গায়কোয়াড়দের দল। সেখানে চেন্নাই লিখেছে, ‘সুপার শুরু মুস্তাফিজুর।’ তার আগে ইংরেজিতে লিখেছে, ‘To the hands that made magic’ (যে হাত দিয়ে জাদু করেছিলেন)।

 

১৭তম আইপিএলে প্রথম ম্যাচে ৪ ওভারে মাত্র ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন দ্য ফিজ। তার শিকার হয়েছেন ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি, ক্যামেরুন গ্রিনদের মতো তারকা। তাতে চেন্নাইকে বড় স্বস্তি এনে দেন বাংলাদেশি পেসার এবং তার বোলিং তোপে ম্যাচের নিয়ন্ত্রণও পেয়ে যায় চেন্নাই। 

উদ্বোধনী ম্যাচে এমন পারফরম্যান্স করে ১৪৭ ফ্যান্টাসি পয়েন্ট পান বাংলাদেশি পেসার। তাতে ফ্যানটাসি প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার হাতে ওঠে। আর ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নেওয়ায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন মুস্তাফিজ। দুটি পুরস্কারের জন্যই সমান ১ লাখ করে মোট ২ লাখ রুপি হাতে উঠেছে কাটার মাস্টারের। বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৬২ হাজার টাকার ওপরে। 

 

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৪,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit