সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

জামালপুরে ৬৫০ টাকায় গরুর মাংস, খুশি ক্রেতা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : আয়োজক পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু বলেছেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ও মানুষের পাশে দাঁড়ানোর জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। জামালপুরে বাজারগুলোতে রমজানে নিত্যপণ্যের দাম বেশি থাকায় শহরের নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়। সে জন্য জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে পৌর এলাকার ফৌজদারি মোড়ে সপ্তাহে দুইদিন শনিবার ও মঙ্গলবার ন্যায্যমূল্যের বিক্রি করা হবে ১০ টি পণ্য। চাল, ডাল, আলু, পেয়াজ, চিনি, তেল, ডিম ছোলা রসুনসহ দেয়া ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস দেয়া হচ্ছে। ন্যায্য মূল্য এইসব পণ্য কিনতে পেরে খুশি নিম্ন আয়ের সাধারণ মানুষ। 

শহরের দেওয়ানপাড়া এলাকার আলামীন বলেন, অনেক উপকার হয়েছে আমাদের। মানুষের ভিড়। কে কার আগে নেবে। এখানে ১০ পণ্য দেয়া হচ্ছে। আমরা অনেক খুশি মেয়র এমন উদ্যোগ নেয়াতে। হোসনে আরা বেগম নামে এক ক্রেতার বলেন, ‘বাজারে জিসিসপত্রে যে দাম কোন কিছুতেই হাত দেয়া যায় না। পৌরসভার মেয়র ন্যায্যমূল্যের পণ্য বিক্রির উদ্যোগ নেয়াটা আমাদের মতো নিম্ন আয়ের মানুষের জন্য অনেক উপকার হয়েছে। সব জিনিসের দাম কম পাওয়া যাচ্ছে। বাজার গরুর মাংস ৭৫০ টাকা কেজি। এখানে ৬৫০ টাকা। কেজিতে ১০০ টাকা কম পাওয়া যাচ্ছে।’

 

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৪,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit