মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

মনিজা রহমান স্কুল অ্যান্ড কলেজে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২২৮ Time View

ডেস্ক নিউজ : পুরান ঢাকার গেন্ডারিয়ার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান মনিজা রহমান গার্লস স্কুল অ্যান্ড কলেজের ৬তলা নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার দুপুরে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এই নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, শতবর্ষী মনিজা রহমান গার্লস স্কুল অ্যান্ড কলেজের এই অনুষ্ঠানে এসে আমি অত্যন্ত আনন্দিত। এই প্রতিষ্ঠানটি প্রায় একশত বছর যাবত জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। এখানে অনেক গুণীজন পড়াশোনা করেছেন। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি নারী শিক্ষা প্রসারে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও এই প্রতিষ্ঠানটি জাতি গঠনে ভূমিকা রাখবে। এই প্রতিষ্ঠানে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, তোমরা এক সময় এই দেশকে নেতৃত্ব দিবে। এখান থেকে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে। আমার পুরান ঢাকার মেয়েরা লেখাপড়া করে বাবা-মা এবং পুরান ঢাকার মুখ উজ্জ্বল করবে। তোমাদের হাত ধরেই বঙ্গবন্ধু কন্যার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি ও ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামসুজ্জোহা, ৪৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র শহীদুল্লাহ মেনু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য মো. আইয়ুব আলী খান, ৪৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাপোলো’সহ মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৪,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit