বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে ব্যবস্থা নেওয়া হবে : চিফ প্রসিকিউটর স্ত্রীসহ মুজিব কেল্লা প্রকল্পের সহকারী প্রকৌশলীর আয়কর নথি জব্দ ‘খামেনির পর যেই দায়িত্ব নেবেন, তাকে হত্যার লক্ষ্যে পরিণত করা হবে’ মধ্যপ্রাচ্য থেকে ৯ হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে : রুবিও ইরানে ২ হাজার স্থানে হামলা, ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের যে চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ১০৯৭ বেসামরিক নাগরিক নিহত : রিপোর্ট সবচেয়ে উন্নত অস্ত্র এখনো হাতেই আছে, হুঁশিয়ারি ইরানের

মস্কোর কনসার্ট হলে বন্দুক হামলায় নিহত বেড়ে ৬০

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে ভয়াবহ হামলার ঘটনায় নিহত বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। শুক্রবার রাতে মস্কোর ক্রকাস সিটি হলে মুখোশ পরে পাঁচ বন্দুকধারী কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে এই হামলা চালায় বলে জানা গেছে। 

এ ঘটনায় আরও শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, হঠাৎ আমাদের পেছনে গুলির শব্দ শোনা যায়। গুলিবর্ষণের পর বিস্ফোরণ কিনা জানি না। সবাই দৌড়ে এসকেলেটরের দিকে চলে যায়।

রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ছদ্মবেশী পাঁচ বন্দুকধারী ওই কনসার্ট হলে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালায়। রাশিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, সন্ত্রাসীরা বিস্ফোরক দ্রব্য ব্যবহারের পাশাপাশি অটোমেটিক বন্দুক ব্যবহার করেছে। এতে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি হামলায় প্রথমে ৪০ জন নিহতের খবর পাওয়া যায়। যা পরবর্তীতে বেড়ে দাঁড়ায় ৬০ জনে।

বিবিসি বলছে, ৫০টির বেশি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। সেই সঙ্গে রাশিয়ার ন্যাশনাল গার্ডের বিশেষ ইউনিটের সদস্যদেরও সেখানে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কনসার্ট হলের কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে ওই ভবন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়।

কিউএনবি/অনিমা/২৩ মার্চ ২০২৪/সকাল ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit