মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

সেই প্রযোজককে কত টাকা দিলেন অপূর্ব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১০২ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিরুদ্ধে শিডিউল ফাঁসানো ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে তাকে আইনি নোটিশ দেয় প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই। 

এ ঘটনায় বিব্রত হন অভিনেতা নিজেই। পরে টেলিভিশন প্রযোজকদের সংগঠন টেলিপ্যাব ও অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ একসঙ্গে বসে ঘটনার মীমাংসা করে। আলোচনায় সমাধান হয়, আর কোনো নাটকে অভিনয় করবেন না অপূর্ব। তবে বাকি থাকা নাটকের অগ্রিম অর্থ ফেরত দিতে হবে তাকে। 

এতে দুপক্ষ রাজি হয়। সম্প্রতি সেই অর্থ পরিশোধ করেছেন অপূর্ব। এখন ভক্তদের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কত টাকা ফেরত দিলেন অভিনেতা?

টেলিপ্যাব ও অভিনয় শিল্পী সংঘ সূত্রে জানা যায়, দুই পক্ষের উপস্থিতিতেই ঘটনার মীমাংসা হয়েছে। এমনকি পরবর্তী সময় যেন আর কোনো ঝামেলা না হয়, সেজন্য অপূর্বকে অগ্রিম অর্থ দ্রুত ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। 

তার এক দিন পরই অভিনেতা পুরো অর্থের চেক টেলিপ্যাব ও অভিনয় শিল্পী সংঘের মাধ্যমে ফেরত দেন। তবে এ নিয়ে কারও মধ্যেই কোনো মান-অভিমান নেই বলে জানা গেছে।

দুই বছর আগে ২৪টি নাটকের জন্য অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব চুক্তিবদ্ধ হন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই স্টুডিওস লিমিটেডের সঙ্গে। প্রতিষ্ঠানটির কর্ণধার শাহরিয়ার শাকিল। চুক্তিমতো প্রতি মাসে তিন দিন সময় দিয়ে নাটকগুলোর শুটিং শেষ করে দেওয়ার কথা অপূর্বর। গত বছর অক্টোবরে নাটকগুলোর কাজ শেষ হওয়ার কথা ছিল। এমন শর্তে প্রযোজনা প্রতিষ্ঠানটি ২৫ লাখ টাকা অগ্রিম দেয় অপূর্বকে। ৯টি নাটকের শুটিংও হয়। পরে তাকে চুক্তিমতো আরও ৯ লাখ টাকা দেওয়া হয়।

মীমাংসায় বলা হয়, নাটকের শুটিং বাবদ পারিশ্রমিক রেখে বাকি টাকা ফেরত দেবেন অপূর্ব। সেই টাকার চেক পেয়ে প্রযোজক শাহরিয়ার শাকিল গণমাধ্যমে জানিয়েছেন, দুই সংগঠনের মিটিংয়ে যেভাবে মীমাংসার কথা বলা হয়েছে, সেভাবেই সব বুঝে পেয়েছেন। তবে কত টাকা বুঝে পেয়েছেন বা কত টাকা এই অভিনেতাকে দিতে হয়েছে, সেটা নিয়ে কেউ-ই মুখ খোলেননি। 

নাম প্রকাশ না করা শর্তে টেলিপ্যাব ও অভিনয় শিল্পী সংঘ সূত্রে জানা যায়, ১৪ লাখ টাকার বেশি গুনতে হয়েছে অপূর্বকে।
 

কিউএনবি/অনিমা/২২ মার্চ ২০২৪/রাত ৯:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit