বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

বাজার মূলধন হারালো আরও ৭ হাজার কোটি টাকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১.০১ শতাংশ বা ৭ হাজার ৯৫ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ৫৪০ কোটি টাকা। আর গত সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৯৯ হাজার ৬৩৫ কোটি টাকা।

গত সপ্তাহের চেয়ে কমেছে ডিএসইর দুটি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ২৬.৩৮ পয়েন্ট বা ০.৪৪ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমেছিল ১৪৪.৭২ পয়েন্ট বা ২.৩৭ শতাংশ।
 
এদিকে, ডিএসইএস সূচক কমেছে ৬.৭৭ পয়েন্ট বা ০.৫২ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি কমেছিল ৩৬.০৯ পয়েন্ট বা ২.৭০ শতাংশ। তবে ডিএসই-৩০ সূচক বেড়েছে ৬.১৪ পয়েন্ট বা ০.৩০ শতাংশ। আগের সপ্তাহে এটি কমেছিল ৪২.৭৬ পয়েন্ট বা ২.০৪ শতাংশ।
 
সূচকের এ নিম্নমুখী প্রবণতার পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৯৮৫ কোটি ১৪ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ৭৯৩ কোটি ৮৮ লাখ টাকা। লেনদেন কমেছে ৮০৮ কোটি ৭৪ লাখ টাকা। 
 
এদিকে, প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১১.১৮ শতাংশ বা ৬২ কোটি ৪৯ লাখ টাকা। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪৯৬ কোটি ২৮ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৫৫৮ কোটি ৭৭ লাখ টাকা।
 
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩৩টি কোম্পানির, কমেছে ২২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের দাম।
 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

এদিকে, সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ০.৮৯ শতাংশ ও সিএসসিএক্স সূচক ০.৯১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৬ হাজার ৯৩৭.১৯ পয়েন্ট ও ১০ হাজার ১৬৮.১১ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক ১.২৫ শতাংশ, সিএসই-৩০ সূচক ০.৩৩ শতাংশ ও সিএসই-৫০ সূচক ০.৮৪ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৯৪.৬৯ পয়েন্টে, ১২ হাজার ৭৬৮.৯৮ পয়েন্টে ও ১ হাজার ১৯৯.৮৩ পয়েন্টে।

  
তবে সপ্তাহ ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৮ কোটি ৮৯ লাখ টাকা। সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৬৬ কোটি ১ লাখ টাকা, যা আগের সপ্তাহে হয়েছিল ৭৪ কোটি ৯০ লাখ টাকা।
 
সপ্তাহজুড়ে সিএসইতে ৩১২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ১৮৬টির ও অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ার দর।

 

 

কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৪,/দুপুর ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit