বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

অ্যানিমেল’র সাফল্যের পর তৃপ্তির নতুন ছবি ‘ব্যাড নিউজ’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১০৪ Time View

বিনোদন ডেস্ক : অ্যানিমেলের সফলতার পর অবশেষে তৃপ্তি দিমরির নতুন ছবির ঘোষণা এলো। ভিকি কৌশল এবং অ্যামি ভির্কের সাথে আসতে চলেছে তার নতুন সিনেমা ব্যাড নিউজ। ধর্ম প্রডাকশনের প্রযোজনায় এই সিনেমার অফিশিয়াল ঘোষণা দেওয়া হয়েছে ১৯ মার্চ।

নিজের অসাধারণ অভিনয় প্রতিভা থাকা সত্ত্বেও দর্শক মহলে পরিচিতি পেতে বেশ বেগ পেতে হয়েছিল তৃপ্তিকে। করণ জোহরে প্রযোজনায় গুড নিউজের পরবর্তী কিস্তি হিসেবে আসছে এই সিনেমা। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমার ফার্স্ট লুকের পোস্টার এবং ট্রেইলার। ইতিমধ্যেই দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে সিনেমাটির ট্রেইলার। আগামী ১৯ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।

   
‘ব্যাড নিউজ’ সিনেমার পোস্টারে ভিকি কৌশল, তৃপ্তি দিমরি এবং অ্যামি ভির্ক


এর আগে ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) ধারণার উপর ভিত্তি করে করণ জোহরের গুড নিউজ সিনেমা দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছিল। জানা গেছে, কমেডি ধাঁচের এ সিনেমাটি অক্ষয় কুমার ও কারিনা কাপুর অভিনীত গুড নিউজ সিনেমার সিক্যুয়েল হিসেবে আনছেন করণ।

নিজের এক্স হ্যান্ডেলে তৃপ্তি সিনেমার পোস্টারগুলো শেয়ার করে লিখেছেন, ‘সুসংবাদ! এটি একটি টুইস্ট এবং টার্নের মজার কাহিনী … সামগ্রিকভাবে এটি একটি ব্যাড নিউজ।’

এদিকে করণ জোহর তার পোস্টের ক্যাপশনে দর্শকদের উদ্দেশ্যে লিখেছেন, ‘সবচেয়ে বিনোদনমূলক হাঙ্গামার জন্য প্রস্তুত হন। এটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত একটি কমেডি!’ 

প্রসঙ্গত, এই প্রথম কোন কমেডি সিনেমায় ভিকির বিপরীতে জুটি বেঁধেছেন তৃপ্তি। এবং ধর্মা প্রোডাকশনের সঙ্গেও এটি তার প্রথম কাজ।

 

কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit