ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২১ মার্চ) মন্ত্রীর উপস্থিতিতে সুবর্ণ ভবন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে সালমা আক্তারের কৃত্রিম পা হস্তান্তর করা হয়। এ সময় সালমা বেগমের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন দীপু মনি।
প্রকাশিত সংবাদ নজরে আসার পর মন্ত্রীর তাৎক্ষণিক নির্দেশনা অনুযায়ী, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন খবরের সূত্র ধরে শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে তার পঙ্গু স্ত্রী সালমা আক্তারের জন্য শারীরিক প্রতিবন্ধীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র (ইআরসিপিএইচ), সমাজসেবা অধিদফতর থেকে একটি কৃত্রিম পা তৈরি করে সংযোজনের ব্যবস্থা করে।
এ ছাড়া জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন থেকে সালমা আক্তারকে এককালীন ১০ হাজার টাকা অনুদান হিসেবে দেয়া হয়। নয়াপল্টনে রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় পা ভেঙে যায় সালমা আক্তারের। যা পরবর্তিতে কেটে ফেলতে হয়। তার স্বামী শফিকুল ইসলাম একজন রিকশাচালক। তিনি ঢাকা শহরে রিকশা চালান। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।