মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

মাঠে নেমেই ৫ উইকেট নিলেন মাশরাফি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৬৩ Time View

স্পোর্টস ডেস্ক : চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে খেলতে নেমেই ভেলকি দেখালেন মাশরাফি বিন মর্তুজা। একাই তুলে নিলেন পাঁচ উইকেট। সাবেক এই টাইগার অধিনায়কের আগুনঝরানো বোলিংয়ে রীতিমতো ধসে গেছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ব্যাটিং অর্ডার। 

বিকেএসপির তিন নম্বর মাঠে চতুর্থ রাউন্ডের খেলায় মুখোমুখি হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও লিজেন্ডস অব রূপগঞ্জ। আগের তিন ম্যাচ না খেললেও মাশরাফি বৃহস্পতিবার চলতি মৌসুমে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন। 

প্রথম ম্যাচেই করলেন বাজিমাত। গত ৩০ জানুয়ারি বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন ডানহাতি পেসার। প্রায় দুই মাস পর মাঠে নেমে বল করলেন স্লো মিডিয়াম পেসে। গতি খুব বেশি না থাকলেও বেশ সুইং ছিল বলে। তাতেই গাজী গ্রুপ ক্রিকেটারর্সের ব্যাটাররা যেন খেই হারালেন। টানা ৮ ওভার বোলিং করে মাশরাফি তুলে নেন ৫ উইকেট। 

মাশরাফির লিস্ট এ ক্রিকেট ক্যারিয়ারে এটি অষ্টম ৫ উইকেট শিকার। তার বোলিং নৈপুণ্যে ১৩৬ রানেই গুটিয়ে গেছে গাজী গ্রুপ। জয়ের জন্য মাশরাফির দলের প্রয়োজন ১৩৭ রান।

কিউএনবি/অনিমা/২১ মার্চ ২০২৪/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit