বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

দেশ এগিয়ে গেলেও গাড়ির চেহারা গরিব গরিব: কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজধানী ঢাকায় অনেক উন্নয়ন হলেও লক্করঝক্কর বাস চলাচল বন্ধ হয়নি। এ জন্য ১২ বছর মন্ত্রী পদে থেকে কথা শুনতে হয়। আপনাদের কি লজ্জা করে না? দেশ এত এগিয়ে গেল, আর গাড়ি গরিব গরিব চেহারা। বৃহস্পতিবার রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সম্মেলন কক্ষে ঈদযাত্রা নিয়ে আলোচনা সভায় ওবায়দুল কাদের বাসমালিকদের উদ্দেশ্য করে তিনি এ তিরস্কার করেন।

বাস মালিকদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, কাল (গতকাল বুধবার) এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প উদ্বোধন করতে গেলাম। সেখানে আমাকে জিজ্ঞেস করল, এত বছর মন্ত্রী আছেন, গাড়িগুলোর এই অবস্থা? এই গাড়িগুলো চলে চোখের সামনে। কেন এই বাস বন্ধ করা যায়নি? এটি সত্যিই লজ্জার বিষয়। আপনাদের কি লজ্জা করে না? আমাদের দেশ এত এগিয়ে গেল, আর আমাদের গাড়ি গরিব গরিব চেহারা।

আমাদের হাইওয়ে পুলিশের সক্ষমতা বাড়াতে হবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অনেকটা এমন যে ঢাল নাই, তলোয়ার নাই—নিধি রাম সর্দার। সেই সঙ্গে বিআরটিএ-এরও সক্ষমতা বাড়াতে হবে। ফেনী থেকে হানিফ ফ্লাইওভারে আসতে যত সময় লাগে, তার চেয়ে বেশি সময় লাগে ফ্লাইওভার থেকে ঢাকায় ঢুকতে। এখন মাঝে মাঝে এমন অবস্থা হয় যে, দুই ঘণ্টা লাগে। এ সময় তিনি ঈদের আগেই যাত্রাবাড়ীর যানজট, উত্তরবঙ্গের মহাসড়কের কাজ, গাজীপুরে বিভিন্ন মহাসড়ক, বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও পশ্চিম পাশের যানজট, এলেঙ্গার যানজট নিরসনের দৃষ্টি দেওয়ার নির্দেশ দেন।

সাবেক মন্ত্রী ও পরিবহন মালিক-শ্রমিক নেতা শাজাহান খান বলেন, হানিফ ফ্লাইওভারে প্রচণ্ড যানজট হয় টোলপ্লাজার কারণে।’ এ সময় তিনি প্রস্তাব করেন, ঈদের আগে ও পরে কিছুদিন এখানে টোল বন্ধ রাখা উচিত। এটার ভর্তুকি সরকার দেবে। এতে হানিফ ফ্লাইওভারে যানজট কম থাকবে বলেও মত প্রকাশ করেন তিনি। চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, চাঁদা বৈধ, কিন্তু চাঁদাবাজি অবৈধ। এটা বন্ধ করা দরকার।

সড়ক দুর্ঘটনার বিষয়ে শাজাহান খান বলেন, এখন বেশির ভাগ দুর্ঘটনা ঘটে মোটরসাইকেলের কারণে। সব সময় দুর্ঘটনা হলে বেপরোয়া বাসচালকের দায় দেওয়া হয়। কিন্তু গবেষণায় দেখা গেছে, সব সময় বাসচালকের দোষ থাকে না। এই বিষয়গুলো দেখতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৪,/বিকাল ৩:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit