সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

অবন্তিকার আত্মহত্যার প্ররোচনা, প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৯০ Time View

শান্তা ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার প্ররোচনা দেওয়া সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মান এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামের দৃষ্ঠান্তমূলক শাস্তি চেয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে জেলা মহিলা পরিষদ ঘন্টাব্যাপী এ কর্মসূচি আয়োজন করে।বেলা ১২টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- নেত্রকোনা জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম এ্যানি, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা উষা রাণী, আন্দোলন সম্পাদিকা সৈয়দা শামছুন্নাহার বিউটি প্রমুখ।তাহেজা বেগম বলেন, যৌন নিপীড়ন মুক্ত শিক্ষাঙ্গণ গড়ে তুলতে হবে। নারীর প্রতি অবমাননাকর আচরণ বন্ধ করতে হবে। অবান্তিকাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে রায়হান সিদ্দিকি আম্মান, প্রক্টর দ্বীন ইসলাম। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।বীর মুক্তিযোদ্ধা উষা রাণী ক্ষোভের সাথে বলেন, প্রতিনিয়ত নারী নির্যাতন ঘটছে আর আমরা রাস্তায় নামছি। কিন্তু অপরাধীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় এ ধরণের ঘটনা বেড়েই চলেছে। এখন তা থামাতে হবে।

কিউএনবি/অনিমা/২০ মার্চ ২০২৪/সন্ধ্যা ৬:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit