সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

উপজেলা চেয়ারম্যান প্রার্থীতা ঘোষনায় হুমকীর অভিযোগ

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৮২ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানের প্রার্থীতা ঘোষনার পর থেকে মিথ্যা হয়রানীমুলক বক্তব্য, উস্কানী, অপপ্রচার ও নানা ধরনের হুমকী দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন, দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জি)। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা জানিয়েছেন তিনি।

পৌরশহরের বিরিশিরি এলাকায় তার বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি একজন আওয়ামী ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। উত্তর ময়মনসিংহের সিংহপুরুষ, তিন বারের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দিন তালুকদার আমার মামা, দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের প্রায় ১৫বছরের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সফল উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম সাইদুল হোসেন আকঞ্জি আমার চাচা।

আমি বিগত দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে জনগনের বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি দায়িত্বে থাকাকালীন জনগনের সেবায় সব সময়ই নিজেকে বিলিয়ে দিয়েছি। করোনা মহামারী থেকে শুরু করে, সরকারি সহায়তার পাশাপাশি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতা করে আসছি। আমার জন্য সরকারি বরাদ্দকৃত সম্মানী টুকুও গরীব দুঃখিদের মাঝে বিলিয়ে দিয়েছি। এছাড়াও দুঃস্থ্য ও অসহায় রোগীদের চিকিৎসা, কন্যাদায়গ্রস্থ্য পিতাকে আর্থিক সহায়তা, বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ, শীতার্থদের মাঝে কম্বল বিরতণ, ঈদ, পুজা ও বড়দিনে বস্ত্র বিতরণ সহ আমার সাধ্যমত সহায়তা করে যাচ্ছি।

এরই ধারাবাহিকতায়, আমি আমার দুর্গাপুর উপজেলার সকল শ্রেনী পেশার মানুষের পরামর্শে, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে মাঠ পর্যায়ে গণসংযোগ শুরু করেছি। কিন্ত খুবই দুঃখের বিষয়, আমার প্রার্থীতা ঘোষনা দেয়ার পর থেকেই আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বীত হয়ে একটি কু-চক্রী মহল, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, উস্কানী ও হয়রানীমুলক বক্তব্য সহ নানাবিধ হুমকী-ধমকী দিয়ে যাচ্ছে। এতে আমি ও আমার পরিবারের সদস্য, আমার সমর্থকদের সম্মানহানী ঘটছে। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সেইসাথে আপনাদের মাধ্যমে, আমার এই সংবাদ সম্মেলন বিভিন্ন মিডিয়াতে প্রচার করে, মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশবাসীর কাছে তুলে ধরার অনুরোধ জানাচ্ছি।

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৪,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit