রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

রূপের দ্যুতি ছড়াবে ‘পেঁয়াজ’

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৯৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ত্বকের নানান সমস্যার সমাধান করার পাশাপাশি এটি চুলের যত্নেও কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই রূপের দ্যুতি ছড়াতে ভরসা রাখুন পেঁয়াজ ও পেঁয়াজের রসে। আসুন জেনে নিই, এ পণ্যের কিছু কার্যকর গুণের কথা।

অল্প বয়সেই যদি আপনার ত্বকে বলিরেখা পড়তে শুরু করে, তবে অযথা দুশ্চিন্তা করে ত্বকের আরও ক্ষতি করবেন না যেন! কাজে লাগিয়ে দিন পেঁয়াজের রসকে। সপ্তাহে অন্তত তিন দিন পেঁয়াজের রস মুখে লাগান। নিয়মিত এটি রাতে শোবার আগে ব্যবহার করলে বলিরেখা অনেকটাই কমে যায়।
রোদে পুড়ে ত্বকের জেল্লা হারিয়ে গেলে তা ফেরাতে দারুণ কাজ করে এ রস। এর জন্য ১/২টি পেঁয়াজের রসের সঙ্গে ১ চা-চামচ পাতিলেবুর রস মিশিয়ে দিন। অল্প মধুও দিতে পারেন। ফেসপ্যাকের মতো এটি ত্বকে ব্যবহার করুন। সপ্তাহে অন্তত দুদিন এটি ব্যবহার করতে পারেন।
 
ব্রণ দূর করতেও দারুণ কাজ করে পেঁয়াজের রস। এ ফেসপ্যাক তৈরি করতে ১/২টি পেঁয়াজের রসের মধ্যে মিশিয়ে নিন ২ চামচ টকদই ও সামান্য পরিমাণে মধু। ভালো ফলের জন্য সপ্তাহে অন্তত দুদিন এটি ব্যবহার করুন।
 
তবে শুধুই ত্বকের জন্য নয়, চুলের যত্নেও সমান কার্যকর এ পেঁয়াজ। চুল ঘন করতে পেঁয়াজের রসের মতো কার্যকর উপাদান আর একটিও নেই। খুশকি ও চুল পড়ার সমস্যা দূর করতে সপ্তাহে এক দিন পেঁয়াজের রস মাথায় ম্যাসাজ করুন ২০ মিনিটের মতো। মাথায় শুকিয়ে গেলে ভালো ব্র্যান্ডের কোনো শ্যাম্পু দিয়ে চুল ভালো করে ধুয়ে নিন।
 
শরীরের মেদ ঝরাতেও দারুণ কার্যকর পেঁয়াজ। ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে দুপুরে গরম ভাতের সাথে ছোট এক টুকরো পেঁয়াজ খান। রান্নাতেও বাড়িয়ে দিন পেঁয়াজের ব্যবহার।
 
অনেকেই হাতের চামড়া শুষ্ক হয়ে যাওয়ার মতো সমস্যায় ভোগেন। এ সমস্যা সমাধানে সপ্তাহে অন্তত তিন দিন পেঁয়াজের রস হাতের তালুতে লাগিয়ে দিন। কিছুক্ষণ রেখে হাত ধুয়ে ফেলুন।
 
তবে অনেকেই পেঁয়াজের তীব্র গন্ধের কারণে এটি ব্যবহার করতে চান না। তাই পেঁয়াজের গন্ধ দূর করতে এর সঙ্গে লেবুর রস, দই, নারকেল তেল, কিংবা মধু মিশিয়ে নিতে পারেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৪,/দুপুর ২:১৮

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit