সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

আমি মন্ত্রী, আমি তো বাস ঠিক করব না: কাদের

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ :  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমি মন্ত্রী; আমি তো বাস ঠিক করব না। এই বাস বন্ধ করলে আপনারা (সাংবাদিক) আগে রাস্তায় নামবেন।

বলবেন জনগণকে কষ্ট দেয় (সরকার)। বুধবার (২০ মার্চ) সকালে ১২ বছরেও লক্কড়-ঝক্কড় বাস বন্ধ না হওয়া নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী 

ওবায়দুল কাদের আরও বলেন, গত ১২ বছরে তো আমরা কম কাজ করিনি। পদ্মা সেতু হয়েছে, মেট্রোরেল হয়েছে। ১২ বছরের কথা এনে অপবাদ কেন দিচ্ছেন। এই মন্ত্রণালয়ের আওতায় কত কাজ হয়েছে। সব হবে একটু সময় দেন।

বিআরটি প্রকল্প নিয়ে মন্ত্রী বলেন, এই একটা প্রকল্প দেরি হয়েছে। এটাও হয়ে যাবে।

এর আগে বেলা ১১টায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার অংশের র‍্যাম্প চালুর উদ্বোধন করেন সেতুমন্ত্রী।

খুলে দেওয়া হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার অংশের র‌্যাম্প। ছবি: ডিএইচ বাদল

খুলে দেওয়া হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার অংশের র‌্যাম্প। ছবি: ডিএইচ বাদল

এটি প্রধানমন্ত্রী ঈদ উপহার মন্তব্য করে তিনি বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এই বছরের মধ্যে শেষ হবে না। সামনের বছর শুরুতে পুরোটা খুলে দিতে পারব। এরপর হাতিরঝিলের র‍্যাম্প খুলে দেওয়া হবে। সেভাবেই কাজ চলছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৪,/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit