সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

বৃষ্টির পরও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : বিশ্বের ১০০ শহরের তালিকায় বায়ু দূষণে আজ রাজধানী ঢাকার অবস্থান চতুর্থ। মঙ্গলবার বিকেল থেকে হওয়া বৃষ্টি আজ বুধবারও ছিল কিছুটা। তবে তার প্রভাব পড়েনি বাতাসের মানে। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৬২ স্কোর নিয়ে ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর। বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। 

এ সময়ে ২৭০ স্কোর নিয়ে বায়ু দূষণে শীর্ষে রয়েছে পাকিস্তানের শহর লাহোর। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি ও নেপালের শহর কাঠমান্ডু। শহর দুটির স্কোর যথাক্রমে ২৬০ ও ১৯১। এর আগে ২০২৩ সালে দূষিত দেশ ও অঞ্চলের তালিকা প্রকাশ করেছে আইকিউএয়ার। এই তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। পাকিস্তান ও ভারত যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। 

১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৪,/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit