বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

এশা মার্ডারের টিজারে দুর্দান্ত বাঁধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৯৪ Time View

বিনোদন ডেস্ক : প্রতিনিয়ত দেশে খুনের ঘটনা ঘটছে। কিন্তু সব খুন খুন হলেও সব খুনের গল্প এক হয়না। আবার সব খুনের গল্পে সিনেমা হয়না। শত শত খুনের ঘটনা থেকে তেমনই এক ব্যক্তিক্রমী খুনের গল্প উঠে আসছে চৌকস পুলিশ কর্মকর্তা এবং ‘মিশন এক্সট্রিম’, ‘ব্ল্যাক ওয়ার’খ্যাত নির্মাতা সানী সানোয়ারের নতুন সিনেমায়! যার নাম ‘এশা মার্ডার: কর্মফল’।

মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টায় এলো সিনেমাটির টিজার। প্রায় ১ মিনিটের টিজারটি শেয়ার করে সানী সানোয়ার ক্যাপশনে লিখেছেন, “বাঁধন কি পারবে ‘এশা খুন’-এর রহস্য ভেদ করতে?”

‘এশা মার্ডার : কর্মফল’-এর টিজারে বাঁধন


১ মিনিটের টিজারেই পুলিশ অফিসারের চরিত্রে মাত করেছেন রেহানা মরিয়ম নূরের বাঁধন। টিজারে দেখা যায়, অর্চনা গোপ, জেসমিন টিউলিপ এবং এশা জান্নাত নামের তিনজন মেয়ে একই জেলায় খুনসহ ধর্ষণের শিকার হন। যার তদন্তের দায়িত্ব পড়ে পুলিশ অফিসার বাঁধনের উপর!

‘এশা মার্ডার : কর্মফল’-এর টিজারের খন্ডচিত্র


আসন্ন ঈদুল ফিতরে মুক্তির কথা শোনা গেলেও টিজারের শেষে জানানো হয়, ঈদুল ফিতরে নয়, ‘এশা মার্ডার : কর্মফল’ আসতে চলেছে ঈদুল আযহায়! বাঁধন ছাড়াও সানী সানোয়ার পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন পূজা ক্রুজ, মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, এজাজ আহমেদ, মাজনুন মিজান, আনিসুল হক বরুণ, সুষমা সরকার, দীপু ঈমাম।

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৪,/সকাল ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit