সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

এলিভেটেড এক্সপ্রেসওয়ের আরও একটি ডাউন র‍্যাম্প খুলছে আজ

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের আরও একটি ডাউন রাম্প চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে। বুধবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কাওরান বাজারের এফডিসি অংশের এই ডাউন র‍্যাম্পটি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে এই র‌্যাম্প উন্মুক্ত করবেন।

মঙ্গলবার (১৯ মার্চ) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য জানান। ১৯.৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের দক্ষিণে কাওলা থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক (কুতুবখালী) পর্যন্ত বিস্তৃত হবে।

জানা যায়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি একটি পাবলিক প্রাইভেট প্রজেক্ট (পিপিপি) আওতায় নির্মিত দেশের প্রথম দ্বিতল সড়ক। এটি নির্মানে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৯৪০ কোটি টাকা। যার মধ্যে বাংলাদেশ সরকার বহন করবে ২ হাজার ৪১৩ কোটি ও বাকি টাকা ঋণ হিসেবে দিচ্ছে চায়না এক্সিম ব্যাংক ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না।

দেশের প্রথম এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটির ওঠানামার জন্য মোট ৩১টি র‌্যাম্প নির্মাণ করা হবে। যার মোট দৈর্ঘ্য ২৭ কিলোমিটার। এই র‌্যাম্পসহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য ৪৬.৭৩ কিলোমিটার। এর আগে, গত বছর ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পের উদ্বোধন করেন। এর পরের দিন ভোর থেকে যান চলাচলের জন্য এটি খুলে দেওয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৪,/সকাল ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit