সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

হুসেইন মুহম্মদ এরশাদের ৯৫তম জন্মদিন আজ

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৯৫তম জন্মদিন আজ বুধবার (২০ মার্চ)। দিনটি উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করবে দলটি। এর মধ্যে রয়েছে সকাল ৮টায় কাকরাইলের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দিনব্যাপী কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র কুরআন তেলাওয়াত এবং বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিল।

এছাড়া এদিন দুপুর ২টায় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে আলোচনা সভা এবং দোয়া মাহফিল হবে। এতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদের এমপি, পার্টির মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. মুজিবুল হক চুন্নু এমপিসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এছাড়াও সব সাংগঠনিক জেলা, মহানগর, উপজেলা, পৌরসভাসহ প্রত্যেক ইউনিটে যথাযোগ্য মর্যাদায় হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন পালন করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৪,/সকাল ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit