বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

সূচক বেড়ে পুঁজিবাজারে লেনদেন চলছে

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (২০ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে।  

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৪৩ পয়েন্টে অবস্থান করে।  

ডিএসই শরিয়াহ্ সূচক ৪ পয়েন্ট  এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে  যথাক্রমে ১২৭২ ও ২০২৮ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৬৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বুধবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫৫টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার।

বুধবার সকাল ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-অরিয়ন ইনফিউশন, রবি, সেন্ট্রাল ফার্মা, ফুওয়াং সিরামিক, গোল্ডেন সন, এশিয়াটিক ল্যাবরেটরিজ, মুন্নু ফেব্রিকস, আফতাব অটো, এসএস স্টিল ও ফরচুন সু।

এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ২২ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৪ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।  

লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ৯টা ৫০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৪০ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১৯ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৬৭৩ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের ১৮টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৭টি এবং অপরিবর্তিত রয়েছে ১টি কোম্পানি শেয়ারের দর।

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৪,/সকাল ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit