রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম

গরুর মাংস বিক্রি বন্ধ রেখে দাম বাড়ানোর দাবি ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়িদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৫৩ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় দু’দিন ধরে বন্ধ রয়েছে গরুর মাংস বিক্রি। এরই মধ্যে ব্যবসায়িরা মাংসের দাম বাড়ানোর দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে মঙ্গলবার স্মারকলিপি দিয়েছেন। তবে বুধবার বিক্রি শুরু হবে কিনা এ বিষয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। 

সরকারের পক্ষ থেকে গরুর মাংসের যে দাম নির্ধারণ করে দেওয়া হচ্ছে তাতে উৎপাদন খরচ বলা হয়েছে, ৫৮৭ টাকা ৫০ পয়সা। আর এ পর্যায়ে বিক্রি দর নির্ধারণ করা হয়েছে ৬০৫ টাকা ১৩ পয়সা। পাইকারি পর্যায়ে বিক্রি ৬৩১ টাকা ৬৯ পয়সা ও খুচরা পর্যায়ে প্রতি কেজি ৬৬৪ কেজি ৩৯ টাকা। 

তবে ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়িরা বলছেন, এ দাম কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। ৭২০ টাকায় মাংস কিনে আনতে হয়। যে কারণে ৭৫০ টাকার নিচে বিক্রি সম্ভব না। যে কারণে তারা সোমবার থেকে মাংস বিক্রি বন্ধ করে দেন। এ অবস্থায় দু’দিন ধরে জেলা সদরের ৪০টির বেশি দোকানে মাংস বিক্রি বন্ধ আছে। ফলে ক্রেতারা এসে ফিরে যাচ্ছেন।

মাংস ব্যবসায়ি জাকির মিয়া ও কামাল মিয়া জানান, নতুন করে দাম নির্ধারণ করতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চলছে। তবে বুধবার বিক্রি করা হবে কিনা এ বিষয়ে তারা নিশ্চিত করে কিছু বলতে পারেননি। 

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান মঙ্গলবার রাতে জানান, মাংস ব্যবসায়িরা দাম বাড়ানোর কথা উল্লেখ করে স্মারকলিপি দিয়েছেন। তবে দামটা সারাদেশের জন্য সরকার নির্ধারণ করেছেন বিধায় এ দামেই তাদেরকে মাংস বিক্রি করতে হবে।  

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৪,/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit