মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

জলদস্যুতার বিরুদ্ধে লড়তে ভারত বদ্ধপরিকর: মোদি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট রুমেন রাদেভ বলেন,ছিনতাই করা জাহাজ এমভি রুয়েন, এর ক্রু এবং সাত বুলগেরিয়ার নাগরিককে উদ্ধারে ভারতীয় নৌবাহিনীর সাহসী পদক্ষেপের জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বুলগেরিয়ার উপপ্রধানমন্ত্রী মারিয়া গ্যাব্রিয়েলও এক্স বার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘এটাই বন্ধুসুলভ কাজ’। মঙ্গলবার (১৯ মার্চ) এ বিষয়ে নরেন্দ্র মোদি টুইট বার্তায় লেখেন, ভারত মহাসাগরে সমুদ্রপথের স্বাধীনতা ও জলদস্যুদের বিরুদ্ধে লড়তে তার দেশ বদ্ধপরিকর।

মোদি বলেন, আমরা আনন্দিত যে বুলগেরিয়ার সাত নাগরিক এখন নিরাপদ এবং তারা বাসায় ফিরতে পারবেন’। গত ডিসেম্বরে ভারত উপকূল থেকে প্রায় ১৪শ নটিক্যাল মাইল দূরে এমভি রুয়েন জাহাজটি ছিনতাই করে জলদস্যুরা। ওই জাহাজে বুলগেরিয়ার সাত নাগরিক ছিলেন।
ভারতের নৌবাহিনীর ৪০ ঘণ্টারও বেশি সময় ধরে চালানো একটি অপারেশনের পর ৩৫ জন জলদস্যু আত্মসমর্পণ করে। এরপর জাহাজের ১৭ ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়। নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, গত বছরের ১৪ ডিসেম্বর সোমালি জলদস্যুরা এমভি রুয়েন জাহাজটিকে ছিনতাই করেছিল এবং সমুদ্রে জলদস্যুতা চালানোর জন্য একটি জলদস্যু জাহাজ হিসেবে যাত্রা করেছিল।  
 

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৪,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit