রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

ব্র্যাকের মাইগ্রেশন প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৬৫ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : মনিরামপুরে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা-২ এর আওতায় সোমবার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় পৌরশহরের সালাম প্লাজায় অবস্থিত ব্র্যাক অফিসে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পূণরেত্রীকরণের উপর সুধীজনের উপস্থিতিতে এ কর্মশালার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক নূরুল হক।

কর্মশালার উদ্দেশ্য ব্যাখা ও মূল প্রবন্ধ উপস্থাপনসহ স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যশোর জেলা কো-অর্ডিনেটর মুন্নিজা মাহিন। উপজেলার প্রোগ্রামার অর্গানাইজার সুজন দাসের পরিচালনায় অন্যাান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা-২’র কর্মশালায় প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে জানানো হয় যে, ২০২০ সালের এপ্রিল মাসের পর থেকে এ পর্যন্ত যে সকল প্রবাসী ক্ষতিগ্রস্থ হয়ে দেশে ফেরত এসেছেন, ছুটিতে দেশে ফেরত আসা প্রবাসী-যারা পূনরায় যেতে পারেননি, ক্ষতিগ্রস্থ হয়ে বেকার ও খারাপ অবস্থায় দিন কাটাচ্ছেন তাদের পুনরেত্রীকরণ করণে বিভিন্ন পদক্ষেপে সার্বিক সহযোগিতা করা।

কর্মশালা শেষে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা-২ প্রকল্পের মনিরামপুর উপজেলা কমিটি গঠন করা হয়। এতে সর্বসম্মত্তি ক্রমে সহকারী অধ্যাপক নূরুল হক সভাপতি, নজরুল ইসলাম সাধারণ সম্পাদক ও আবু বক্কর সিদ্দিককে তথ্য ও প্রচার সম্পাদক করে একটি কমিটি গঠিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit