মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় বাসের ধাক্কায় শিশু নিহত

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৮৪ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দিগন্ত বাসের ধাক্কায় সাইমন (৫) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার (১৮ মার্চ) বেলা ১০ টার দিকে কুমিল্লা-সিলেট সড়কের ছতুরা শরীফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাইমন উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরীফ গ্রামের পুর্ব পাড়ার ইউনুস মিয়ার ছেলে।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই নিরস্ত্র) সালাউদ্দিন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজকে সকালে কসবার কুটি থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী অভিমুখী দিগন্ত পরিবহনের একটি বাস ছতুরাশরীফের লন্ডনী বাড়ির পাশে এসে নিয়ন্ত্রণ হারিয়ে  রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাইমনকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যায়। তিনি আরও বলেন, ঘাতক বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে৷

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৪,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit