শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

গাজীপুরে গ্যাসের আগুনে দগ্ধ আরও তিনজনের মৃত্যু, শঙ্কায় ২৪ জন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও তিনজনের মৃত্যু হয়েছে। রোববার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ নিয়ে এ ঘটনায় ছয়জনের মৃত্যু হলো। চিকিৎসাধীন অন্য ২৪ জনও শঙ্কামুক্ত নয়। 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী পরিচালক অধ্যাপক ডা. হোসাইন ইমাম ইমু যুগান্তরকে জানান, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু অধিকাংশের শরীর ৫০ থেকে ৮০ শতাংশ পুড়ে গেছে। রোববার ভোরে আরিফুল ইসলাম, সকাল পৌনে ৭টার দিকে মহিদুল খান (২৫) ও সন্ধ্যা ৭টার দিকে নার্গিস খাতুন (৩৮) মারা গেছেন। এ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হলো।

জানা যায়, আরিফুলের গ্রামের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামে। গাজীপুরে একটি পোশাক কারখানার আয়রনম্যান হিসাবে তিনি কাজ করতেন। স্ত্রী সুমি আক্তারকে নিয়ে তিনি কালিয়াকৈরের টপস্টার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সিরাজগঞ্জের শাহজাদপুর থানার আব্দুর রাজ্জাকের মেয়ে নার্গিস গাজীপুরের কালিয়াকৈর থানার কোনাবাড়ী এলাকায় থাকতেন। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। 

চিকিৎসাধীন অবস্থায় শনিবার তৈয়বা (৪) ও মুনসুর আলী আকন্দ (৪৫) এবং শুক্রবার সোলেমান মোল্লা (৪৫) মারা যান। 

কিউএনবি/অনিমা/১৮ মার্চ ২০২৪/সকাল ৯:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit