মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

আশুলিয়ায় জাল ডলারসহ ৩ প্রতারক আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৭৫ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে জাল ডলারসহ তিন প্রতারককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে অনেক ৫ ডলার ও ১০ ডলার মূল্যের জাল নোট উদ্ধার করা হয়।রোববার দুপুরে আটক ব্যক্তিদের আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে আশুলিয়ার শ্রীপুর এলাকার মুক্তা সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলো- সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার রতনদিয়া এলাকার মত নবাব আলীর ছেলে মোহাম্মদ আলী (৫৫), একই থানার চানতারা এলাকার মৃত কাদের আলী শেখের ছেলে মজিবর রহমান (৩৫) ও ছোট মহারাজপুর এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে সানোয়ার হোসেন (৪০)। তারা সবাই আশুলিয়ার কলতাসুতি এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কতিপয় জাল ডলার কারবারি জাল ডলার দিয়ে প্রতারণার উদ্দেশ্যে আশুলিয়ার শ্রীপুর মুক্তা সিএনজি ফিলিং স্টেশনের সামনে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল ডলারসহ ৩জনকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা একটি কালো রঙের সাইড ব্যাগ থেকে ১০ ডলার মূল্যের ২২৯ টি জাল নোট ও ৫ ডলার মূল্যের ২৩৩ টি জাল নোট উদ্ধার করা হয়। এছাড়াও এসময় ১০ ডলার ও ৫ ডলার মূল্যের আরও ৫টি বান্ডিল উদ্ধার করা হয়। যার উপরে নিচে একটি করে জাল নোট ও ভিতরে ৯৮টি করে সাদা কাগজ ছিল।পুলিশ আরও জানায়, আটককৃতরা সঙ্গবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজসে প্রতারনার মূলকভাবে নকল ইউএস ডলার দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করতো।এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে রোববার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/১৭ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৬:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit