শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটের মুখে মুসলিম ব্রাদারহুড হাসপাতালে শ্বেতা তিওয়ারী, কী হয়েছে? ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি নওগাঁয় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩ নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য  সহ ২ জন আটক  দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নতুন ক‌মি‌টি‌কে সাদ‌রে গ্রহণের আহ্বান, বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতি রা‌কি‌বের ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

আজ শেষ হচ্ছে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আজ রবিবার শেষ হচ্ছে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ। তিন দিনব্যাপী এই নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় গত শুক্রবার। এই নির্বাচনের মধ্য দিয়ে দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও ছয় বছরের জন্য ক্ষমতায় আসবেন বলে ধারণা করা হচ্ছে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম দুই দিনে অর্ধেকের বেশি ভোটার কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। শেষ দিন দেশটির বিরোধীদের শক্তির পরীক্ষা হবে। বিরোধীরা আজ দুপুরে একই সময়ে ভোট দেওয়ার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে। এই পদক্ষেপের নাম দেওয়া হয়েছে ‘পুতিনের বিরুদ্ধে দুপুর’।

বিক্ষিপ্ত কিছু ঘটনার মধ্য গত দুই দিনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটকেন্দ্রে হাতবোমার বিস্ফোরণ, ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় কয়েকজনকে গ্রেফতারও করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে বিক্ষোভও হয়েছে কোনও কোনও জায়গায়। তবে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধের সর্বশেষ ঘটনাবলি ভোটের ওপর একটি বড় ধরনের ছায়া ফেলেছে।

রাশিয়া-নিয়ন্ত্রিত ইউক্রেনীয় ভূখণ্ডের কিছু অংশে যে নির্বাচন হচ্ছে, তাকে অবৈধ ও অকার্যকর বলে গণ্য করছে কিয়েভ। সূত্র: রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৪,/দুপুর ২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit