মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১৮৪ Time View

স্পোর্টস ডস্কে : প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। সে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিগার সুলতানা জ্যোতি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। তার ডেপুটি হিসেবে থাকবেন দেশের অন্যতম সেরা স্পিন বোলার নাহিদা আক্তার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২০২২-২৫ আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের অংশ। এই সিরিজে অংশ নিতে রবিবার (১৭ মার্চ) বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার নারী দলের।

আগামী ২১, ২৪ ও ২৭ মার্চ মিরপুরের হোম অব ক্রিকেটে সিরিজের তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৯টায়।

ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজও খেলার কথা রয়েছে দুই দলের। ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলোও মিরপুরেই অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই শুরু হবে দুপুর ১২টায়।

বাংলাদেশের ১৫ সদস্যের দল

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকি, মুর্শিদা খাতুন, শবনম মুশতারি, ঝর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার, ফারজানা হক লিসা 

স্ট্যান্ড বাই: ফারিহা ইসলাম তৃষ্ণা, শরীফা খাতুন, লতা মন্ডল

 

 

কিউএনবি/আয়শা/১৬ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit