শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

ইফতারে খান পুদিনার শরবত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৭৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : প্রচণ্ড গরমে ইফতারে তৃষ্ণা মেটাতে সুস্বাদু ঠাণ্ডা শরবতের জুড়ি নেই।  রোজার মাসে শরবত তৈরির নানা উপাদান বাজারজাত করে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান।

ক্লান্তি দূর করতে এবং ইফতারের পর চাঙ্গা থাকতে পুদিনার শরবতের জুড়ি নেই।  পুদিনা পাতা হজমে সহায়তা করে।  আর শরীরের ক্ষতিকর উপাদান বা টক্সিন দূর করে।

ঘরেই তৈরি করতে পারেন পুদিনার শরবত।  আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন পুদিনার শরবত।

উপকরণ

পুদিনা পাতা ১ মুঠ। পানি দুই গ্লাস। লবণ বা বিট লবণ স্বাদ মতো। ভাজা জিরা-গুঁড়া এক চা-চামচ। লেবুর রস এক টেবিল-চামচ। কাঁচা-মরিচ ১টি অথবা স্বাদ মতো। চিনি নিজের প্রয়োজন মতো।

পদ্ধতি

পুদিনা পাতা পরিষ্কার করে ধুয়ে সব উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করুন। ছাঁকনিতে ছেঁকে নিয়ে গ্লাসে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন অথবা ফ্রিজে রেখেও পরিবেশন করতে পারেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit