বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
‘খামেনির পর যেই দায়িত্ব নেবেন, তাকে হত্যার লক্ষ্যে পরিণত করা হবে’ মধ্যপ্রাচ্য থেকে ৯ হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে : রুবিও ইরানে ২ হাজার স্থানে হামলা, ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের যে চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ১০৯৭ বেসামরিক নাগরিক নিহত : রিপোর্ট সবচেয়ে উন্নত অস্ত্র এখনো হাতেই আছে, হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক ইরানকে কড়া বার্তা, হামলার জবাব দিতে প্রস্তুত সৌদি আরব

বগুড়ার শেরপুরে ফিলিং স্টেশন ও সিএনজি পাম্পে মোবাইল কোর্ট ॥ অর্থদন্ড ও কার্যক্রম বন্ধ

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১১৮ Time View

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ঝুকিপূর্ন সিএনজি পাম্প ও ফিলিং স্টেশন মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। ১৬ মার্চ শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর নেতৃত্বে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ফাহিম সিএনজি পাম্প ও রানিরহাট এলাকার ফারজানা ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই দুই প্রতিষ্ঠান কে ১ লক্ষ টাকা করে জরিমানা ও কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। ফাহিম সিএনজি পাম্প ও ফারজানা ফিলিং স্টেশনে বিপজ্জনক ও ঝুকিপূর্ণ ভাবে দীর্ঘদিন ধরে জ্বালানি সরবরাহ করা হচ্ছিল।

উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর নেতৃত্বে বিপজ্জনক ও ঝুকিপূর্ণ লাইসেন্সবিহীন ফিলিং স্টেশন ও সিএনজি পাম্পে মোবাইল কোর্ট পরিচালনার সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম, উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নাদির হোসেন, শেরপুর থানার উপ পরিদর্শক হাবিবুর রহমান প্রমুখ। ফিলিং স্টেশনে লাইসেন্স বিহীন ভাবে ট্রাকের কেবিনে সিরিজ সিএনজি ট্যাংক স্থাপন করে অত্যন্ত ঝুকিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা হচ্ছিলো। প্রস্তাবিত ম্যাপ ও টেকনিকাল রিকয়ারমেন্টের সাথে বাস্তবের কোন মিল ছিল না।

ছিলনা কোন টেকনিশিয়ান। একইভাবে লাইসেন্সবিহীন ও ঝুকিপূর্ণভাবে পরিচালিত হয়ে আসছিল রানীরহাট এলাকায় ফারজানা ফিলিং স্টেশন। অভিযান চলাকালে দেখা যায়, একই রুমে জেনারেটর, সিএনজি সিলিন্ডার, অফিসের বৈদ্যুতিক তারের হাব ও চেঞ্জ ওভার। এ সময় ফায়ার সেফটি মেজার সহ বিষ্ফোরক অধিদপ্তর বা এনার্জি রেগুলেটিং অথোরিটি বা পেট্রোলিয়াম কর্পোরেশন সহ পরিবেশ অধিদপ্তরের কোন কাগজই স্টেশন কর্তৃপক্ষ উপস্থাপন করতে পারে নি।

শেরপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন জিহাদী জানান, ফাহিম সিএনজি পাম্পকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং লাইসেন্স পাওয়ার আগ পযন্ত জনস্বার্থে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে ফারজানা ফিলিং স্টেশনকে এক লক্ষ টাকা জরিমানা ও এক মাসের সময় বেধে দেওয়া হয়েছে লাইসেন্স আবেদন করার জন্য। অভিযান চলাকালে নির্বাহী অফিসার আরও বলেন, ‘বেইলি রোডের ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এ ধরণের মর্মান্তিক ঘটনা আর যেন না ঘটে সে উদ্দেশ্যে সবাই মিলে এক সাথে কাজ করতে হবে।’

 

 

কিউএনবি/আয়শা/১৬ মার্চ ২০২৪,/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit