রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

চবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৫২ শতাংশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১৭৯ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের প্রথম বর্ষ (স্নাতক) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) রাত সাড়ে ৮টায় ফলাফল প্রকাশ করা হয়। এতে পাস করেছেন ৭ হাজার ৪৯৪ জন। পাসের হার ৫২ শতাংশ।

ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খায়রুল ইসলাম। গত ৯ মার্চ অনুষ্ঠিত হওয়া চবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৪ হাজার ৩৯২ জন। এরমধ্যে পাস করেছেন ৭ হাজার ৪৯৪ জন। পাসের হার ৫২ শতাংশ। অকৃতকার্য হয়েছেন ৬ হাজার ৮৯৮জন। অকৃতকার্যের হার ৪৮ শতাংশ।

ভর্তি পরীক্ষার ফলাফল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজের https://www.facebook.com/share/p/XTSaEZBFJRcRJeYr/?mibextid=oFDknk
মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তবে পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের https://admission.cu.ac.bd/ মাধ্যমে ভর্তি পরীক্ষার আইডি লগইন করেও ফলাফল জানতে পারবেন। উল্লেখ্য, চবির ব্যবসা প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে মোট আসন রয়েছে ৬৪০টি।

 

 

কিউএনবি/আয়শা/১৬ মার্চ ২০২৪,/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit