শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি টাইফুন ‘বাভি’ ঘিরে চীন-তাইওয়ানে সর্বোচ্চ সতর্কতা, জাপানেও প্রভাবের শঙ্কা

বিমানবন্দর থেকে প্রবাসীর ব্যাগ চুরি, আরেক প্রবাসী আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : সিলেটে এক প্রবাসীর ব্যাগ চুরির ঘটনায় খালেদ মিয়া নামে আরেক প্রবাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার (১৫ মার্চ) বিকালে তাকে মৌলভীবাজারের রাজনগর থেকে আটক করা হয়। আটককৃত খালেদ রাজনগরের ইউসুফ মিয়ার ছেলে ও দুবাই প্রবাসী। 

বিষয়টি শুক্রবার সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রেস ব্রিফিং করে নিশ্চিত করেছেন- এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলাম। তিনি জানান, বুধবার (১৩ মার্চ) সকালে আরব আমিরাতের শারজাহ শহর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সিলেটের কানাইঘাটের পাগু গ্রামের মো. জাকারিয়া। বিমানবন্দরের স্ক্যানিং মেশিনে ১০ হাজার ৫৩০ রিয়ালসহ ব্যাগ রাখার পর সেটি আর পাননি।

পরে বৃহস্পতিবার জাকারিয়া এসএমপির বিমানবন্দর থানায় জিডি এবং এপিবিএন বরাবরে ব্যাগ উদ্ধার আরেকটি আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে এপিবিএন সিসিটিভি ফুটেজ চেক করে খালেদ মিয়াকে আটক করা হয়। খালেদও একই ফ্লাইটে দুবাই থেকে সিলেট আসেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ মার্চ ২০২৪,/দুপুর ১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit