বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

দুর্নীতি এড়াতে প্লাস্টিকের নোট চালুর পরিকল্পনা পাকিস্তানের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ঋণ কর্মসূচির অধীনে চূড়ান্ত অংশের জন্য পাকিস্তান এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মধ্যে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হবে আজ। 

দুর্নীতি প্রতিরোধ ও স্বচ্ছতা বাড়ানোর জন্য নতুন প্লাস্টিকের মুদ্রার নোট চালু করার পরিকল্পনা করছে স্টেট ব্যাংক অব পাকিস্তান। আজকের আলোচনায় এই পরিকল্পনার বিষয়টিও আইএমএফ প্রতিনিধিদলের কাছে উপস্থাপন করা হবে। খবর সামা টিভির।

বৈঠকে আইএফের সফররত প্রতিনিধিদলকে আলোচ্য বিষয়গুলো উপস্থাপন করবে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় ও এফবিআরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এ ছাড়া জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের অধীনে প্রতিবেদন প্রকাশের অগ্রগতিও এই আলোচনায় অন্তর্ভুক্ত থাকবে। 

আইএমএফ প্রতিনিধিরা পাকিস্তানকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) এবং অন্যান্য সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের বেসরকারীকরণের জন্য একটি ব্যাপক পরিকল্পনা উপস্থাপন করার জন্য অনুরোধ করেছে। 

সূত্র জানিয়েছে, বৈঠকে আইএমএফ দলকে বিভিন্ন প্রকল্পের বেসরকারীকরণের উদ্দেশ্যে ব্যাংক ও সরকারের মধ্যে ঋণের শর্তাবলি সম্পর্কেও অবহিত করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ মার্চ ২০২৪,/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit