বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
উপমহাদেশের প্রভাবশালী ১০ সুফি সাধক রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৬৬ প্রতারণা মামলায় সালমান খানকে আদালতে তলব কোটি টাকার মৃত্যু ভাতার লোভে সেনাদের বিয়ে, সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা ঘুরে দেখলেন মার্কিন নৌ কমান্ডার দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্র পাশে থাকুক বা না থাকুক, ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন

ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী মোস্তফা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দীর্ঘদিনের অর্থনৈতিক উপদেষ্টা মোহাম্মদ মোস্তফা। বৃহস্পতিবার (১৪ মার্চ) ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারের জন্য মার্কিন চাপের মুখে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ নিয়োগ দেন।

প্রধানমন্ত্রী নিয়োগের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে প্রেসিডেন্ট আব্বাস মোস্তফাকে অধিকৃত পশ্চিম তীর এবং গাজায় প্রশাসনকে পুনরায় একীভূত করার, সরকারে সংস্কার, নিরাপত্তা পরিষেবা এবং অর্থনীতিতে নেতৃত্ব দেওয়ার এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা একত্রিত করতে বলেন।

মোস্তফা যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা করা একজন অর্থনীতিবিদ এবং স্বাধীন রাজনীতিবিদ। তার সামনে এখন ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য নতুন সরকার গঠনের কাজ। ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে এ কর্তৃপক্ষের সীমিত ক্ষমতা রয়েছে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষে রয়েছে ফাতাহ পার্টির আধিপত্য। অধিকৃত পশ্চিম তীরে তাদের ক্ষমতা সীমিত। ২০০৭ সালে ফাতাহ পার্টি হামাসের কাছে গাজার নিয়ন্ত্রণ হারায়।

গাজায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রবল বিরোধিতা এবং একটি ধ্বংসাত্মক যুদ্ধ এখনও চলছে। এ অবস্থায় ফিলিস্তিনি ভূমির শাসনকে পুনরায় একত্রিত করার লক্ষ্যে কাজ করবে সরকার।

আল জাজিরা এক প্রতিবেদনে জানায় ফাতাহ এবং হামাস এই সপ্তাহে মস্কোতে আলোচনার জন্য মিলিত হবে বলে আশা করা হচ্ছে। ৬৯ বছর বয়সী মুস্তফা বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ পদে রয়েছেন। এর আগে তিনি উপ-প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ মার্চ ২০২৪,/দুপুর ১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit