বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

কোপা আমেরিকার আগে নতুন জার্সি পেলেন মেসিরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২০৪ Time View

স্পোর্টস ডেস্ক : হোম জার্সি হিসেবে আইকনিক আকাশি-সাদা রঙের জার্সিই বেছে নিয়েছে আর্জেন্টিনা। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার জার্সিতে তিনটি তারকা লাগানো হয়েছে। সেই সঙ্গে বুকের ঠিক ওপরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ব্যাজ, কাতার বিশ্বকাপের ক্রেস্ট ও অ্যাডিডাসের লোগোও সংযুক্ত করা আছে। এই সবগুলোতেই সোনালী রঙ ব্যবহার করা হয়েছে। থাকছে সাদা মোজা, যেখানে স্থান পেয়েছে এএফএ ও অ্যাডিডাসের লোগো।

দীর্ঘদিন কোনো বৈশ্বিক শিরোপা জিততে না পারা আর্জেন্টিনার শিরোপাখরা ঘুচেছিল কোপা আমেরিকা দিয়েই। ২০২১ সালে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে দীর্ঘ ২৮ বছর পর শিরোপার স্বাদ পায় আর্জেন্টিনা। যা ছিল আর্জেন্টিনার ১৫তম কোপা আমেরিকা শিরোপা। ওই আসর দিয়েই উরুগুয়ের সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টটির সফলতম দলে পরিণত হয় আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রে শিরোপা ধরে রাখতে পারলেই এককভাবে সবচেয়ে বেশি কোপা আমেরিকার মালিক বনে যাবে তারা।

 

 

কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৪,/রাত ৮:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit