বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মাহে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বৃহস্পতিবার বাজার পর্যবেক্ষণে নামে জেলা প্রশাসন। দুপুরে তারা পৌর এলাকার আনন্দ বাজার, জগৎ বাজার, সড়ক বাজার, কোর্ট রোডসহ বিভিন্ন এলাকায় এ পর্যবেক্ষণ চালান। ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যের সামঞ্জস্যতা দেখতে মূলত এ পর্যবেক্ষণ কার্যক্রম চলে।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন এ অভিযানের নেতৃত্ব দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন সুলতানা পপি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। তারা ক্রেতা ও বিক্রেতার সঙ্গে কথা বলে বিক্রয়মূল্যের সঠিকতা যাচাই করেন।
এদিকে জেলার সরাইলে বাজার দর পর্যবেক্ষণে নেমে বিভিন্ন অভিযোগে তিন ব্যবসায়িকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মেজবাহ উল আলম। এ সময় আরো কয়েক ব্যবসায়িকে সতর্ক করা হয়।
কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৪,/বিকাল ৫:২৮