রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

কেশবপুরের পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী রবিউলের পিতার মৃত্যু ॥ উপজেলা প্রেসক্লাবে শোক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৯৫ Time View

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী ও সিটি কম্পিউটারের স্বত্তাধিকারী রবিউল ইসলামের পিতা আব্বাস আলী গাইন (৭০) বুধবার রাত ১০টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ি নতুন মূলগ্রামে মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি….. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও ৩ পূত্র-সহ অসংখ্য গুণাগ্রাহী রেখেগেছেন। বৃহস্পতিবার সকাল ১০ টায় দোরমুটিয়া সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাবেক পৌর মেয়র আলহাজ¦ আব্দুস সামাদ বিশ^াস, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা প্রমুখ। নামাজে জানাজা শেষে নতুন মূলগ্রামে পারিবারিক কবরস্থাতে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। এদিকে আব্বাস আলী গাইনের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সিনিয়র সহ সভাপতি নাছির উদ্দীন, সহ-সভাপতি শামীম রেজা, সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, যুগ্ম-সম্পাদক আরশাদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ, সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন, কোষাধ্যক্ষ শিমুল হাসান, দপ্তর সম্পাদক মেহেদী হাসান সুমন, মহিলা বিষয়ক সম্পাদক তহমিনা খাতুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুজ্জামান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মফিজুর রহমান শাহীন, সমাজকল্যাণ সম্পাদক হাসানুজ্জামান লিন্টু, ক্রীড়া সম্পাদক সোহেল রানা, গ্রন্থগার সম্পাদক সরদার মোস্তফা কামাল হিরো, তথ্য ও গবেষণা সম্পাদক মোহাচ্ছান আলী শাওন, নির্বাহী সদস্য গৌতম চট্টোপাধ্যায়, রেজোয়ান হোসেন লিটন, সদস্য আনিছুর রহমান, রনি হোসেন, মুকুল হোসেন, শংকর দাস প্রমুখ।

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৪/বিকাল ৩:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit