বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

ডোমারে “আই লাভ ডোমার” স্থাপনার শুভ উদ্বোধন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১০৪ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল ব্যয়ে নির্মিত “আই লাভ ডোমার” স্থাপনার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় ডোমার উপজেলা পরিষদ মাঠে নির্মিত স্থাপনাটির শুভ উদ্বোধন করে নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ)’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা, পৌর কাউন্সিলর আনোয়ারুল ইসলাম, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন প্রমুখ।

স্থাপনাটি নির্মানের ব্যাপারে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নিউইয়র্ক শহরে ১৮৮০ সালে লুটতারাজ, আইনশৃঙ্খলা সহ সামাজিক ব্যাপক অবনতি ঘটে, ফলে দেশটির পর্যটন খাতে ভাটা পরে। এতে নিউইয়র্কেও প্রতি মানুষের ভালোবাসা ও সম্মান ফেরাতে “আই লাভ নিউইয়র্ক” নামে একটি শ্লোগান শুরু হয়। শ্লোগানটি তখন ব্যাপক মানুষকে স্পর্ষ করে, এরফলে নিউইয়র্ক শহরের প্রতি পর্যটক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে প্রচন্ড রকম ভালোবাসা ও সম্মান তৈরী করে এবং খুব অল্প সময়ে বদলেজায় নিউইয়র্ক শহরের চিত্র। এই শ্লোগানকে ধারন করে শহরের উপকন্ঠ উপজেলা পরিষদ মাঠে পাঁচ লক্ষ টাকা ব্যয়ে ‘আই লাভ ডোমার’ স্থাপনাটি নির্মান করেন ডোমার উপজেলা প্রসাশন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৪,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit