শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

দীর্ঘদিন বন্ধ এসি চালুর আগে যা করবেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১১১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বিদায় নিয়েছে শীত; বাড়তে শুরু করেছে তাপমাত্রাও। শীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর এখন অনেকেই এসি চালানো শুরু করেছেন বা করতে যাচ্ছেন। প্রায় প্রতিবছরই এ সময়টাতে এসি বিস্ফোরণের খবর পাওয়া যায়। তাই দীর্ঘদিন বন্ধ থাকার পর এসি চালানোর আগে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। 

  • দীর্ঘদিন বন্ধ থাকায় যান্ত্রিক ত্রুটি কিংবা ময়লা জমে এসির কমপ্রেসর বন্ধ হয়ে যায়। এতে করে বিস্ফোরণের মতো অঘটন ঘটতেও পারে। এ ক্ষেত্রে নিয়মিত সার্ভিসিং করাতে হবে। 
  • বাসাবাড়ি কিংবা অফিস রুমের আকার অনুযায়ী সঠিক মাত্রার এসি নির্বাচন করতে হবে। যেমন ১৫০ বর্গফুট জায়গার জন্য অফিসের ক্ষেত্রে দেড় টন আর বাসাবাড়ির ক্ষেত্রে এক টন ধারণক্ষমতার এসি হলেই যথেষ্ট।
  • নিম্নমানের এসি কেনা থেকে বিরত থাকতে হবে। এসির গুণগত মান খারাপ হওয়ায় সহজেই দুর্ঘটনার কবলে পড়তে হয়। তাই সরাসরি শোরুম থেকে নির্ভরযোগ্য ব্র্যান্ডের এসি কেনা উচিত। 
  • দক্ষ টেকনিশিয়ান দিয়ে এসি লাগাতে হবে। যেমন ঘরের ভেতরের অংশে এসির অবস্থান হবে রুমের ছাদ থেকে কমপক্ষে ৩-৫ ইঞ্চি নিচে। তাতে রুমের বাতাস টেনে নেওয়া সহজ হবে এবং এসিও স্বাভাবিকভাবে কর্মক্ষম থাকবে। ঘরের বাইরের অংশ এমনভাবে স্থাপন করতে হবে, যেন দেয়াল থেকে এর পেছনের অংশে কমপক্ষে ৭ ইঞ্চি ফাঁকা জায়গা থাকে। এর সামনে কমপক্ষে ৫ ফুট জায়গা ফাঁকা থাকা দরকার। এই ফাঁকা জায়গা ১ ফুটে নেমে এলে এসি থেকে বের হওয়া গরম বাতাস উল্টো আবার ভেতরে যেতে শুরু করবে এবং দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াবে।
  • শীতের সময়টায় দীর্ঘদিন এসি চালু না থাকায় হঠাৎ করে চালু করতে গেলে তাৎক্ষণিক কোনো যান্ত্রিক গোলযোগের কারণে কিংবা স্রেফ ভেতরে ময়লা জমেও বিপত্তি দেখা দিতে পারে। তাই দীর্ঘদিন পর এসি চালু করার সময় পেশাদার টেকনিশিয়ানের উপস্থিতি নিশ্চিত করুন। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে পেশাদার টেকনিশিয়ানের সাহায্য নিয়ে নিয়মিত সার্ভিসিং করানো প্রয়োজন। অন্তত ছয় মাস পরপর এসির সার্বিক অবস্থা পরীক্ষা করিয়ে নেওয়া উচিত।

একইসঙ্গে এসি চালানোর ক্ষেত্রে নিয়মিত কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। 

  • একটানা দীর্ঘ সময় এসি না চালিয়ে মাঝেমধ্যে বিরতি দেওয়া দরকার।
  • এসি থেকে কোনো বিরূপ গন্ধ বা শব্দ পাওয়া গেলে তৎক্ষণাৎ এসি বন্ধ করে পেশাদার টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা করে সমস্যার সমাধান খুঁজে নিতে হবে।
  • বৈদ্যুতিক সংযোগ, সকেট, ফিল্টার নিয়মিতভাবে পরীক্ষা করে দেখুন ঠিক আছে কি না।
  • হাই ভোল্টেজ এড়াতে বাড়িতে সার্কিট ব্রেকার ব্যবহার করুন।
  • বৃষ্টি ও বজ্রপাতের মতো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এসি বন্ধ রাখুন।

কিউএনবি/অনিমা/১৩ মার্চ ২০২৪/বিকাল ৫:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit